মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬১৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ১৬ জমাদিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ৩:৩৭ · ২ মিনিটে পড়ুন
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ই নভেম্বর, ২০২০, শনিবার

আজ শনিবার, ১৪ই নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৭০টি দেশে আজ একই সাথে পালিত হচ্ছে দিবসটি। ২০০৬ সাল থেকে সর্বপ্রথম জাতিসংঘের দ্বারা স্বীকৃতির মাধ্যমে সারাবিশ্বে এই দিনটি পালিত হয়ে আসছে। মূলত, ১৯২২ সালে চার্লস বেস্ট এর সঙ্গে যৌথভাবে ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিখ ব্যান্টিং, তাঁরই জন্মদিন ১৪ই নভেম্বর উপলক্ষ্যে দিবসটি পালিত হয়।

বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে প্রায় ৪২২ মিলিয়ন মানুষ সারাবিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত, যা কিনা প্রতি ১১ জনে ১ জন। ধারণা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ ৫৭৮ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতোই আমাদের এই উন্নয়নশীল দেশেও এর সংখ্যা কম নয়।

প্রসঙ্গত, ডায়াবেটিস রোগীর এক সিংহ ভাগ জনগোষ্ঠী টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসে একবার আক্রান্ত হলে তা চিরস্থায়ী তবে সঠিক চিকিৎসা এবং নিয়ম মেনে চলে এটি অনেকাংশেই নিয়ন্ত্রণযোগ্য।

গতকাল ১৩ই নভেম্বর শুক্রবার “বিশ্ব ডায়াবেটিস দিবস” উপলক্ষ্যে “বাংলাদেশ ডায়াবেটিস সমিতি” রাজধানীর শাহবাগ বারডেম হাসপাতালের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন,

“সারাবিশ্বেই ডায়াবেটিস এখন মহামারি আকার ধারণ করেছে। এ রোগ আজীবনের। একবার হলে তা কখনো সারে না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।”

তিনি আরো বলেন,
“যথাযথ চিকিৎসা শিক্ষা পেলে একজন ডায়াবেটিক রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকে রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এ রোগের যেসব ঝুঁকি আছে তা এড়িয়ে চলতে পারেন।”

উল্লেখ্য, ডায়াবেটিস নিয়ে আরো সচেতনতা সৃষ্টি করতে বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এণ্ড ডেন্টাল সোসাইটি” থেকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সিএমই, পোস্টার, কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে দিনটিকে ঘিরে।

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিসে আগাম পদক্ষেপ: সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ | প্রতিপাদ্য: Early Action on Diabetes (ডায়াবেটিসে আগাম পদক্ষেপ) প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী—‘Early Action on Diabetes’। অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা শুরু…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।