মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

“বিশ্ব উচ্চ রক্তচাপ” দিবস উপলক্ষ্যে টিএমএসএস মেডিকেল আয়োজিত ওয়েবিনার 

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ মে ২০২১, ১২:১৮ · ২ মিনিটে পড়ুন
“বিশ্ব উচ্চ রক্তচাপ” দিবস উপলক্ষ্যে টিএমএসএস মেডিকেল আয়োজিত ওয়েবিনার 
লেখার আকার


প্ল্যাটফর্ম নিউজ, ১৬ মে, ২০২১, রবিবার

১৭ মে, বিশ্ব ঊচ্চ রক্ত চাপ দিবস। ”Measure your blood pressure accurately, Control it, Live long.” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই বছরেও দিনটি নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হতে যাচ্ছে।


দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ টিএমএসএস মেডিকেল কলেজ দিনটি উপলক্ষে এক ওয়েবনিয়ার এর আয়োজন করেছে। উক্ত ওয়েবনিয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ. বি. এম. আবদুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, অশোকা ফেলো, প্রধান নির্বাহী পরিচালক টিএমএসএস, সভাপতিত্ব করবেন অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান, বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ। দেশের আরেকজন প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডা. মো. জাকির হোসেন উক্ত ওয়েবনিয়ারের মূল আহ্বায়কের ভূমিকা পালন করছেন।


অন্যান্যদের মধ্যে উচ্চ রক্তচাপ এর নানা দিক নিয়ে বক্তব্য রাখবেন অধ্যাপক ডা. মো. এইচ এ এম নাজমুল আহসান, প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ, অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান, অধ্যাপক, বিএসএমএমইউ ও ডা. মো. মাহফুজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ। কোভিডকালীন সময় বিবেচনায় উক্ত ওয়েবিনারটি আগামীকাল ১৭ মে দুপুর ১২ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।