মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ ৯ হাজার ৬৭ প্রাণহানির রেকর্ড

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ নভেম্বর ২০২০, ৭:০৮ · ২ মিনিটে পড়ুন
বিশ্বে একদিনে করোনায় সর্বোচ্চ ৯ হাজার ৬৭ প্রাণহানির রেকর্ড
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে এখনো বিপর্যস্ত পৃথিবী। সারা বিশ্বে গতকাল কোভিড-১৯ আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৯ হাজার ৬৭ মানুষ মৃত্যুবরণ করেছে। একদিনে শনাক্ত হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৪৮১ করোনা রোগী এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট worldometers.info এর তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ৭৩১ জনে এবং এদের মধ্যে মৃত্যুবরণ করেছে ১২ লাখ ৩২ হাজার ৮৩৩ জন।

আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৯৮ লাখ ২ হাজার ৩৭৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৮৪২ জন মৃত্যুবরণ করেছে। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৮৩ লাখ ৬৪ হাজার ৮৬ জন করোনার কবলে পড়েছে এবং এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১ লাখ ২৪ হাজার ৩৫৪ জন। করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৯০ হাজার ৯৪১ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ১৭০ জন। এদিকে ভাইরাসটির সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিবেচনায় ইউরোপের বিভিন্ন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যায় ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে উঠে এসেছে ভারত (৭৭ লাখ ১০ হাজার ৬৩০ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৬২ লাখ ৯২ হাজার ০১৯ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৫০ লাখ ৬৪ হাজার ৩৪৪ জন)। এ নিয়ে বিশ্বব্যাপী সুস্থ হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার ২০৪ জন।

এইদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২১ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৪২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৬ হাজার ৬ জন করোনা রোগী। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৯১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জনে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।