মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে অগ্রগতিতে গবেষণায় গুরুত্বারোপ করলেন বিএমইউ ভিসি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ৫:০৩ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে অগ্রগতিতে গবেষণায় গুরুত্বারোপ করেছেন বিএমইউ ভিসি। আজ বুধবার (১৬ এপ্রিল) বিএমইউর র‌্যাঙ্কিং বিষয়ক প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং কমিটি ২০২৫ এর সভাপতিত্বের বক্তব্যে এ বিষয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, গবেষণা হল সত্যের সাক্ষ্য। গবেষণার মাধ্যমেই হাজার হাজার, লাখ লাখ মানুষের রোগ প্রতিরোধ করা সম্ভব।

সভায় বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং উন্নীতকরণের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যাপক মো. শাহিনুল আলম। তিনি আরো বলেন, ‘ইউনিভার্সিটির র‌্যাঙ্কিংয়ের সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত। জার্নাল ক্লাব ও ডিজিটাল লাইব্রেরির আধুনিকায়ন, আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধি, উন্নতমানের গবেষণা নিশ্চিত করা জরুরি। প্রকৃতপক্ষে, গবেষণা হল সত্যের সাক্ষ্য।’

তিনি বলেন, ‘গবেষণার মাধ্যমেই হাজার হাজার, লাখ লাখ মানুষের রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই উন্নতমানের গবেষণায় শিক্ষক, রেসিডেন্ট সকলকেই উৎসাহের সাথে এগিয়ে আসতে হবে। যা ইউনিভার্সিটির র‌্যাঙ্কিং উন্নীতকরণে বিরাট ভূমিকা রাখবে।’

সভায় উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, প্রিভেনটিভ অ্যান্ড স্যোসাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বী চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সোয়েব মোমেন মজুমদার, সহকারী অধ্যাপক ডা. মো. ফারুক ইসতিয়াক প্রমুখ ছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।