মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ হতে যাচ্ছে ১৭০ জন সহকারী ডেন্টাল সার্জন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ৫:০৭ · ১ মিনিটে পড়ুন
বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ হতে যাচ্ছে ১৭০ জন সহকারী ডেন্টাল সার্জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪শে আগস্ট, ২০২০, সোমবার

সম্প্রতি ৪২তম বিশেষ বিসিএস(স্বাস্থ্য) এর মাধ্যমে ২০০০ সহকারী সার্জন নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। তবে সহকারী ডেন্টাল সার্জনদের পদ নিয়ে তৈরি হয় সংশয়। অবশেষে, ৪২ তম বিশেষ বিসিএস এ সহকারী ডেন্টাল সার্জনদের নিয়োগ হচ্ছে কিনা তা নিয়ে আজ ২৪শে আগস্ট, ২০২০ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখা হতে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে বিশেষ বিসিএস এর মাধ্যমে ২০০০ সহকারী সার্জন নিয়োগের একটি প্রস্তাব গত ২-৭-২০২০ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে ১২-০৮-২০২০ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ৪২তম বিশেষ বিসিএস(স্বাস্থ্য) তে ২০০০ সহকারী সার্জন নিয়োগ করা হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী সহকারী ডেন্টাল সার্জনের শূন্য থাকা ১৭০টি পদের বিপরীতে ১৭০ জন সহকারী ডেন্টাল সার্জনও নিয়োগ দেয়া হবে। পরিশেষে, এ বিষয়ে সকল প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।