রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশেষ অজ্ঞের বকবকানি

ইতোমধ্যে বেশ কিছুদিন হলো শেষ হয়েছে ইন্টার্নী ( আমার না , যারা ইন্টার্ন ছিল তাদের)।আমি পিচ্চিকাচ্চি মানুষ , সব মসৃণভাবে চললে আগামী বছর এসময় থাকব ইনশাল্লাহ ঐ পরিচয়ে ।

ঘোষনা এসে গেছে ৩৬ তম বিসিএস এর । ডাক্তার নিবে ১৮৭ জন ।
৩৫ ইতোমধ্যে শুরু করে দিয়েছে রিটেন পরীক্ষা। খালি ছিট ছিল ৩১৮ । 
অনেকেই খালি সিটে বসার জন্য ইতিমধ্যে ঠেলাঠেলি শুরু করে দিয়েছেন।
যারা ঠেলাঠেলি শুরু করেছেন তারাই দিন শেষে সফলকাম । কারন ঠেলাঠেলি না করলে ছিট পাওয়া যায় না ..এটা বাংলাদেশের নিয়ম , অলিখিত নিয়ম ।
স্বল্প সম্পদের উপযুক্ত ব্যবহার যাকে বলে আরকি ।

® ডাক্তারের সংখ্যা কত ???

__আমি সঠিক সংখ্যা জানি না । তবে সত্তর হাজারের বেশি যে রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার আছেন এটা বলতে পারি ।

® বিশেষজ্ঞ কত জন ???

__কত আর হবে হাজার দশেক । এর বেশি যদি থাকে তাহলে সংশোধনের অনুরোধ থাকল ।

® কেন বিসিএস এর বকবকানি ???

__ইন্টার্ন শেষ করার পর আপনি মোটামুটি উদ্ববাস্তু । খ্যাপ বা ক্লিনিক আপনার ভরসা হবে ।

আপনি সমাজের প্রথম শ্রেনীর নাগরিক কিন্তু আপনার সম্মানের দাম কত জানেন ?? আমিও জানি না । তবে আন্দাজ করতেই পারি ।

খ্যাপে রাত আট টা থেকে সকাল আটটা বারো ঘন্টায় অন এভারেজ হাজার থেকে পনেরো শ টাকা । ঘন্টা কত করে পড়ে ????

ফার্স্ট ক্লাস নাগরিক কিন্তু আপনি এটা ভূলে যাবেন না । আর টাকা দিয়ে কি আর সব কিছু বিচার করলে হয় , এটা ভেবে সান্তনা খুজবেন ।

চাকরী যদি করেন ক্লিনিকে পাবেন বিশ হাজারের মত । ডিউটি আওয়ার আর নাইট মিলিয়ে ছয় মাসেই ওজন হারাবেন টিবি রোগীর মত ।

এতদিন বাবার টাকায় পড়ালেখা করলেন , এবার তো বাসায় একটু সাপোর্ট দেয়া লাগে । চিন্তা বাড়ল ।
বয়সটাও কম হলো না , অর্ধেক জীবনটাও তো পূর্ন করা দরকার ; আই মিন অর্ধাঙ্গী দরকার । সুতরাং চিন্তা ওভারলোডেড ।

ফ্যামিলি হিস্ট্রি অব হাইপারটেশন ছাড়াই আক্রান্ত হয়ে যাবেন ।

পরিবারের প্রতি দ্বায়িত্ববোধটা বয়সের সাথে চলে আসে , না চাইলেও আসে । যখন আকাংখার সাথে বাস্তব মিলে না ভর করে হতাশা ।

মেডিকেলের পাচ বছরের চরম হতাশা আবার রিলোড হয় ।

ম্যাট্রিক্স অথবা এমডি, এমএস এর গাইডে মুখ ডুবিয়ে হাতটা চলে যায় মাথায় । যাবেই বা না কেন ???? পরিক্ষা দিতেও যে হাজার সাতেক টাকা লাগে । চান্স পেলে তো একটু রিলিফ না পাইলে সাত হাজার টাকায় তিনটা হাফ লিটারের মাম পানিই সান্তনা ।

হতাশ করে দিলাম মনে হয় !!!! তা একটু দিলামই ( কারন আমি এই স্টেজে যায় নি তো ; আর বাঙ্গালি স্বভাবের ক্রমধারা বজায় রেখে একটু কাঠি তো করতেই পারি । নাকি বলেন ??  

আমি এখন ভাবি পাশ করে ইন্টার্ন শেষে কিছুদিন পড়ে একটা পরিক্ষা দিব আর চান্স পেয়ে যাব । এটা আমার স্টেজে সবাই ভাবে । ভাবনাটা হয়তো অমূলক নয় । কারন মানুষ স্বপ্ন দেখতে সবচেয়ে বেশি ভালবাসে । স্বপ্নেই যখন দেখব কম দেখব কেনো !!!!

স্বপ্ন ধুলিস্যাত হতে বেশি না ৩৬৫ দিনের কিছু বেশি বা কম লাগে । আমারও তাই ই লাগবে ।

এবার ইন্টার্ন হিসেবে টোটাল কত জন ঢুকেছে সেটা আমি জানি না তবে সংখ্যা হাজার দুয়েকের কম মনে হয় হবে না । কিন্তু সিট কিন্তু ১৮৭ ।

দিলাম না বিসিএস । এটা ভাবলে লস । কারন , ক্লিনিকের এইট পাশ মালিক আগামীকালকেই আপনাকে সালাম জানাতে পারে । তখন কিন্তু আপনি বেকার , সমাজের প্রথম শ্রেণীর নাগরিক হয়েও বেকার । মানতে কষ্ট হলেও বাস্তবতা এটাই । আমার ভাইকে দেখেছি তার স্ট্রাগল গত সাত বছর ধরে ।

বিসিএস দিয়ে গ্রামে পোস্টিং দিবে , আমার টার্গেট গ্রামের বাতাসে মিলিয়ে যাবে । না ভাইয়া , টার্গেট মিলিয়ে যাবে না উপরন্তু আপনার ফুসফুস তেড়ে ফুড়ে ফুলে উঠবে । নতুন স্পৃহা পাবেন , সত্যি বলছি পাবেন ।
মূল লিখাঃ নাসিম অনি
পরিমার্জনাঃ আবিদ হাসান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

5 thoughts on “বিশেষ অজ্ঞের বকবকানি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।