বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্মে বইস্যা ভাবি

10338694_10203911267078625_2456444396888347491_nপ্ল্যাটফর্মে বইস্যা ভাবি…লেখক ডাঃ সেলিম শাহেদ
১
আগে সিনেমাতে কিংবা নাটকে একটা কমন দৃশ্য ছিল।যেখানে নায়ক রাজপথ ধরে হাঁটতে থাকে।এবং হাঁটতেই থাকে।যেখানে ক্যামেরা নায়কের মুখে ফোকাস না করে পায়ে ফোকাস করা থাকে।
পা আর ক্যামেরা সমানে সমানে চলতে থাকে রাজপথ ধরে।এক সময় নায়কের পায়ে থাকা জুতার সুখ-তলা খুলে যায়।নায়ক ঘামতে থাকে।মাঝে নায়ক এক অফিস থেকে আরেক অফিসে যায়।সেখানে ইন্টারভ্যুর পর ইন্টারভ্যু দেয়!
ইন্টারভ্যু শেষে বোর্ডের সবাই ‘না’ সূচক ঘাড় নাড়াতে থাকে।নায়ক বেরিয়ে আবার হাঁটতে থাকে।বাড়ী ফিরলে মা গ্লাসে করে পানি দিতে দিতে জিজ্ঞেস করে-
-কী রে কিছু হলো?
-চাচা মামা না থাকলে চাক্রি পাওয়া যায় না মা!
বলেই নায়ক বিধ্বস্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়।ঘুমিয়ে পড়ে।ফোন বাজে ক্রিং ক্রিং।
নায়িকার ফোন।
-ওগো এপয়েনমেন্ট লেটারটা কী পেলে?জানো,আজকে না আমাকে দেখতে এসেছিল।
-কে?
-কে আবার!আব্বুর ফ্রেন্ডের ঐ যে একটা লোফার ছেলে আছে না!এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা করে!আমি না করে দিয়েছি।
-বিয়ে করে ফেলো!
-ছি!মারুফ ছি!এরকম করে তুমি বলতে পাল্লে!আমি কী আর তোমার কাছে ছোনা-দানা-খানা-পিনা কিছু চেয়েছিলাম!আমি তো শুধু চেয়েছিলাম একটা এ-পয়েন-মেণ্ট লেটার।
২
হা হা।চাকুরীটা বাংগালী মধ্যবিত্ত মানসিকতায় কিংবা সংস্কৃতিতে এমনই একটা আরাধ্য ব্যাপার ছিল বছর বিশেক আগে।গার্মেন্টস শিল্পের ব্যাপক প্রসারের কারনে চাকুরী পাওয়ার সেই সেক্সি আবেদনটা এখন আর নেই।তবে সেটা সিনেমা নাটকে না থাকলেও ব্যক্তি জীবনে অবশ্যই আছে।এই চাকুরী পাওয়ার ব্যাপারটার কাছে আটকে থাকে জীবনের অনেক জৈবিক সম্পর্কের গতিপথ!
৩
আজ বাংলাদেশের স্বাস্থ্যক্যাডারে জয়েন করলো ছয়হাজার নতুন চিকিৎসক!আজ থেকেই তারা বেতন পাবে।প্রথম বেতন পাওয়ার রোমান্টিকতা কাজ করবে আগামী মাস থেকে।এ মিস্টি খেতে চাইবে,ও কে প্রথম মাসের বেতন পেয়ে কিছু দিতে ইচ্ছে করবে!ইত্যবিধ ব্যাপার সমূহ।
কিন্তু এর আড়ালে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে তার জন্য তৈরী তো?
আগে থেকেই কিছু ইগো ঝেড়ে ফেলা ভালো!
যেমন,
প্রথম শ্রেনীর কর্মকর্তা হয়ে কেনো আমি নিজের চেয়ার কেনো নিজে মুছবো?
সাব-সেন্টারের টয়লেটে প্রাকৃ্তিক কর্ম সেরে সবাই ঠিক মতো পানি দেয় না কেন?
থানার এস-আই কে স্যার বললেও আমাকে রাম-রহিম-জন বলে কেনো?
ক্যাজুয়াল লিভ নিতে গেলে টি এইচ এফ পি ও কে ফ্লেক্সি করবো কেনো?
ফার্স্ট-ক্লাস অফিসার হয়ে টুলে বসে রোগী দেখবো কেনো?
এই ধরনের সামন্তবাদী ইগো ঝেড়ে ফেলে দিতে পারলে এই চাকরীটাকে কিছুটা হলেও এনজয় করার ব্যাপারে আমি তীব্র আশাবাদী!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “প্ল্যাটফর্মে বইস্যা ভাবি”

  1. apnar pura likha tai Khub shundor hoeche,kintu ekti point a ami shompurno vabe deemot posh on krchi ..ta holo “casual leave nite gele uhfpo k flexi kra” ,,,,amra aj entry level e join Krb, kintu onara ek ek jn 15-20 year job krar por oi post e giechen…Amdr eto senior Karo biruddhe eivabe ovijog Krata Amdr pokkher manaina…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।