মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিজ্ঞান ও বিস্ময়ঃ পর্ব-০৯ || বেশী ছবি তোলার সমস্যা

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার

ডা. আসির মোসাদ্দেক সাকিব
ডেন্টাল সার্জন,
চট্টগ্রাম মেডিকেল কলেজ।

আমরা মনে করি কোনখানে গেলে বেশি ছবি তুললে বেশি স্মৃতি জমা থাকবে। কিন্তু বিজ্ঞান বলছে উল্টো কথা। প্রায় ১৫ বছর আগের একটা গবেষণায় পাওয়া গিয়েছিল যারা নিজের ছবি বেশি তুলে বা তোলায় তাদের মস্তিষ্ক কিছু “মিথ্যা স্মৃতি” সৃষ্টি করে। এই মিথ্যা স্মৃতি বা ফলস মেমোরি  অর্থ হলো এমন কিছু ঘটনা আমাদের মস্তিষ্কে তৈরি হওয়া যা আসলে কখনো ঘটেনি বা সত্যিকারভাবে ঘটেছিল অন্যভাবে। আমাদের অধিকাংশ মানুষের মাথায় এরকম অনেক স্মৃতি আছে যা আমরা ভুলভাবে মনে রেখেছি। ব্যাপারটা আসলে একটু জটিল।

এই মিথ্যা স্মৃতি তৈরি হওয়াটা বিভিন্ন কারণে হলেও এটার সাথে ঘন ঘন ও বেশি ছবি তোলার একটা খুব জোরালো সম্পর্ক পেয়েছেন বিজ্ঞানীরা। প্রথম গবেষণার উপরে সন্দেহ সৃষ্টি হওয়াতে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের ফেয়ারফিল্ড বিশ্ববিদ্যালয়ের একজন মনোবিজ্ঞানী লিন্ডা হেনকেল ২০১৪ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে আরো একটি পরীক্ষা করেন। সেখানে তিনি ছাত্র-ছাত্রীদের দুটো দল করেন। তাদের তিনি একটি জাদুঘরে নিয়ে ১৫ টি বিখ্যাত চিত্রকর্মের সামনে দাঁড় করান। একদলকে বলা হয় যে তারা ৩০ মিনিট ধরে ছবিগুলো নিজের চোখে দেখবে। আরেকদলকে বলা হয় যে ওই চিত্রকর্মগুলো তারা খুব ভালো করে ছবি তুলে সেই ছবিটাতে মনোযোগ দিয়ে ৩০ মিনিট দেখবে এবং এরপরে ছবিগুলো ডিলিট করে দিবে। দুই দলের কাজ শেষ হওয়ার পরে তাদেরকে চিত্রকর্মটি সম্পর্কে জিজ্ঞেস করা হলো এবং দেখা গেল যে যারা নিজের চোখে ৩০ মিনিট দেখেছিল তারা ফটো তুলে দেখা দলের চেয়ে অনেক বেশি নিখুঁত বর্ণনা দিতে পারছে। এই পরীক্ষার ফলে মস্তিষ্কের উপরে ফটোগ্রাফির বিরূপ প্রভাবটা আরো স্পষ্ট করে বুঝা গেলো। এই বিভ্রান্তিকে গবেষক হেনকেল নাম দিলেন ফটো টেকিং ইম্পায়ারম্যান্ট ইফেক্ট।

ছবিঃ প্রতীকী

অস্ট্রেলিয়ার গবেষকেরা বলেন যে আপনার বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা যত কম হবে ততো আপনার মস্তিষ্ক বাস্তবতা সম্পর্কে ভুল জিনিস তৈরি করবে। যেমন আপনি কোন অনুষ্ঠানে গেলেন সেখানে আপনি একগাদা নিজের ছবি তোলালেন। এই ঘটনার অনেক বছর পরে কেউ আপনাকে এই ছবি গুলো দেখালে আপনার মস্তিষ্ক ছবি তোলার সময়ের পারিপার্শ্বিক অবস্থা হুবহু আর মনে করতে পারবে না, এমনকি তখন  আপনার অজান্তেই আপনার মস্তিষ্ক ওই সময়ের ক্ষুদ্র অনুভূতি গুলোকে অন্য কিছুর সাথে গুলিয়ে ফেলে অদ্ভুত কোন একটা মিশ্রিত স্মৃতি বানাবে। মুশকিল হলো সেই ভুল স্মৃতিকেই আপনি আসল স্মৃতি ভাবতে থাকবেন। এটাকেই false memory বলা হচ্ছে। যদিও এই ফলস মেমোরি আমাদের বিভিন্ন কারণে সৃষ্টি হয় তবু বেশি ছবি তোলানোর বা ছবি থেকে পরবর্তীতে এক্সপেরিয়েন্স নেয়ার মনোভাবটা তুলনামূলক বেশি ভুল স্মৃতি সৃষ্টি করে।

আমাদের চার রকমের স্মৃতি আছে টোপোগ্রাফিক মেমোরি, ফ্ল্যাশ বাল্ব মেমোরি, ডিক্লারেটিভ মেমোরি, প্রসিডুরাল মেমোরি। এগুলোর ভিতর ফ্ল্যাশ বাল্ব মেমোরি হল জীবনের কোন বিশেষ উপলক্ষ্য বা মজার বা দুঃখের ঘটনার নিঁখুত স্মৃতি। এই ধরনের স্মৃতি অবসরে বা ব্যস্ততার মাঝে হুট করে আমাদের মাথায় এসে আমাদের রোমন্থন করায়। ফটোগ্রাফি মূলত এই ফ্লাশ বাল্ব টাইপের মেমেরিকেই নষ্ট করে দেয়। তাই কোনখানে বেড়াতে গেলে ছবি তোলার চেয়ে প্রকৃতির স্নিগ্ধতা অনুভবে বা বন্ধুবান্ধব-ভ্রমণসঙ্গীদের সাথে উপভোগের উপযুক্ত ইন্দ্রিয়গ্রাহ্য সমস্ত অনুভূতি আহরণে মনোযোগ দেয়া প্রয়োজন, এতে আমাদের ভবিষ্যৎ হবে অতীতের স্মৃতিমধুর।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।