মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রতিভাবান চিকিৎসকের খোঁজে স্বাস্থ্য অধিদপ্তরঃ স্পেশাল ট্যালেন্ট স্কিলস হান্ট-২০২০

স্বাস্থ্য অধিদপ্তর কিছু প্রতিভাবান সরকারি চিকিৎসক খুঁজছে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ‘সমন্বয়, সহায়তা ও উদ্ভাবন কেন্দ্র (coordination, support and innovation center)’ জনস্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ন নীতিমালা, কর্মকৌশল প্রণয়ন, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন বিভাগকে কারিগরি সহায়তা প্রদান করে থাকে। এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে এই কেন্দ্রটি।

খুব শীঘ্রই স্বাস্থ্য অধিদপ্তরে আরো কিছু ‘বিশেষ সেল’ করা হবে বিশেষ কিছু জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ কাজের জন্য এই কেন্দ্রকে কেন্দ্র করে। এজন্য বেশ কিছু অফিসার প্রয়োজন।

২০১৬ সালে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতার মাধ্যমে ৬০০ জন আবেদনকারী মেডিকেল অফিসার হতে ৮ জন মেডিকেল অফিসার বেছে নেয়া হয়েছিলো, স্বাস্থ্য অধিদপ্তরের এই কেন্দ্রে কাজ করার জন্য। অনুরূপ ভাবে এবারো একটি স্পেশাল স্কিলস হান্টের আয়োজন করা হয়েছে।

মূলত, spacial IT skills, writing skills, global health knowledge and skills, health planning skills, graphics design skills, very high quality health management skills, ইত্যাদি বিভিন্ন দক্ষতায় দক্ষ সরকারি চিকিৎসকদের আমরা খুঁজছি।

আপনি যদি সরকারি চিকিৎসক হয়ে থাকেন যিনি দুই বছর উপজেলা পর্যায়ে চাকুরি করে ফেলেছেন (অর্থাৎ ৩৬,৩৭ এবং ৩৯ তম বিসিএস বাদে যেকোন সরকারি চিকিৎসক), জনস্বাস্থ্যের কার্যক্রমে আগ্রহ আছে, সর্বোপরি উপরিউক্ত এক বা একাধিক বিষয়ে দক্ষতা আছে- তাহলে আপনাকে এই স্পেশাল স্কিলস হান্টে অংশগ্রহন করতে সাদর আমন্ত্রণ জানানো হলো। পাবলিক হেলথে ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয় তবে জনস্বাস্থ্যের কাজে আগ্রহ থাকতে হবে।

আবেদন করুন নিন্মোক্ত লিংকে, আগামী ১৮ জানুয়ারীর মধ্যে। কোন হার্ড কপি জমা দেয়া বা স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করার প্রয়োজন নাই।

Click on this link স্পেশাল স্কিলস হান্ট- ২০২০

তথ্যসূত্রঃ ডা.অনিন্দ্য রহমান তূর্য
ডেপুটি প্রোগ্রামার ম্যানেজার
এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট, ভাইরাল হেপাটাইটিস, ডায়েরিয়া কন্ট্রোল প্রোগ্রাম।
সিডিসি,
ডিজিএইচএস।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।