মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পপকর্ন থেকে বিপত্তি, করতে হল হার্টের অপারেশন

১৪ জানুয়ারি ২০২০: দাঁতে পপকর্ন আটকে যাওয়াটা সত্যিই বিরক্তিকর। কিন্তু এই পপকর্ন যে হার্ট সার্জারীর কারণ হতে পারে, তা কয়জন বলতে পারে? এইরকম এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ইংল্যান্ডে।

২০১৯ সালের সেপ্টেম্বর মাসের কোন একদিন ৪১ বছর বয়সী আ্যাডাম মার্টিন সিনেমা দেখার সময় পপকর্ন খাচ্ছিলেন। হঠাৎ তা আটকে গেল দাঁতে। সেই পপকর্ন বের করতে কত কিছুই না করলেন তিনি- কলমের ক্যাপ, টুথপিক, তারের টুকরা, পেরেক এরকম নানা জিনিস ব্যবহার করলেন দাঁত থেকে পপকর্ন বের করতে।

কিছুদিন পর মার্টিন বাধিয়ে বসলেন দাঁত ব্যথা। কিন্তু দাঁত ব্যথাকে সেইরকম আমলে নিলেন না তিনি, তার কিছুদিন পর জ্বর আসলো তার। জ্বর নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর পরীক্ষাতে বেরিয়ে এল হার্টের রোগ (হার্ট মারমার)। কয়েকদিন পর তিনি নিজেও খেয়াল করলেন তার পায়ের আঙ্গুলে ফোসকার মত ক্ষত।মেডিকেলীয় ভাষায় যার নাম জেনওয়ে লেসন (Janeway lesion)। আর এই সবই হল এন্ডোকার্ডাইটিস এর লক্ষণ, যার মানে হল হৃদপিণ্ডের ভিতরের পর্দাতে ইনফেকশন বা প্রদাহ।

অক্টোবরের শেষে মার্টিন ভর্তি হলেন হাসপাতালে এবং ডাক্তাররা তাকে জানালেন তার সেই ইনফেকশনটি হার্ট ভাল্বে ছড়িয়ে পড়েছে, ফলে ক্ষয় হয়েছে তার হার্ট ভাল্ব। সাত ঘন্টাব্যাপী অপারেশনের পর প্রতিস্থাপিত হল মার্টিনের হার্ট ভাল্ব।

যখন জীবাণু রক্তের মাধ্যমে হার্টে ছড়িয়ে পরে তখন হতে পারে এই এন্ডোকার্ডাইটিস নামক রোগটি। মার্টিনের ভাষ্যমতে পপকর্ন বের করার জন্য দাত খোচানো ছাড়া আর কোন কারণ মনে হচ্ছে না ইনফেকশনের।

দাঁত ব্যথা হওয়ার সাথে সাথেই তিনি যদি ডেন্টিস্টের কাছে যেতেন, তাহলে হয়তো এত বড় বিপদ থেকে বাচতে পারতেন।

প্রায় মৃত্যু মুখ থেকে ফিরে আসার পর মার্টিন এবং তার স্ত্রী হেলেন মার্টিন তাই দাঁত ব্যথা, মাড়ি থেকে রক্তপাত বা পুজ পড়ার সমস্যাকে অবহেলা না করে ডেন্টিস্টের কাছে যেতে পরামর্শ দেন এখন সবাইকে।

নিজস্ব প্রতিবেদক/ডা.মোশাররাত রহমান মৌ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।