বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের সংবর্ধনা ও অভিনন্দন

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট বিশিষ্ট চিকিৎসকদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশে অবস্থিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ মাঠে ২৩ আগস্ট পোস্ট গ্র্যাজুয়েট বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সংবর্ধনা চিকিৎসকদের মিলন মেলায় পরিণত হয়।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত বাপ্পি’র সভাপতিত্বে এবং ইন্টার্ণ চিকিৎসক ডা. গালিব আনোয়ার আনন ও ডা. হাসপিয়া শৈলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ নাসির উদ্দিন। ২০ বছরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী যারা মৃত্যুবরণ করেছেন তাদের শোক প্রস্তাব পাঠ করেন অর্থপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়দ সাইফুল ইসলাম। কয়েক ভাগের অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. খায়রুদ্দিন মোহাম্মদ বরকত, সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ থেকে গত ২০ বছরে এমবিবিএস পাস করে যাওয়াদের মধ্যে পোস্ট গ্রেজুয়েশন করা বিশেষজ্ঞ ৭৯ জন চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়। সে সাথে পেশাগত পরীক্ষায় অনার্স করা ১৬ জন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় থাকা একজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া চিকিৎসকদের মধ্যে ডা. মোঃ শওকত হোসেন (এমডি- কার্ডিওলজি) বলেন, “কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। এই আয়োজনের মাধ্যমে নবীন চিকিৎসকরা আরো বেশি উৎসাহিত হবে বলে আশা করছি”। ডা. মোহাম্মদ হাবিবুর রহমান (এম ডি-মেডিকেল অনকোলজি) বলেন, “বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ আমার আরেকটা পরিবার। এই প্রতিষ্ঠান প্রাঙ্গনে যখনই পা রাখি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। বিজিসি দীর্ঘজীবী হোক।”

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি ও শিক্ষার্থীদের নৃত্য অনুষ্ঠানে আগতদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানের শুরুতে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ছাত্র এবং প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি, চট্টগ্রাম জোনাল পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অনিন্দ্য সেন গুপ্ত।

নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করেন কলেজের বিভিন্ন বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত বাপ্পি।

সবশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।