মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিকল্প মিডিয়া বনাম হলুদ সাংবাদিকতা

ডাঃ সাইফুল ইসলাম (প্রবাসী লেখক, IGMH – Indira Gandhi Memorial Hospital, মালদ্বীপ)

তথ্যপ্রযুক্তির উন্নতি বিশেষ করে ফেসবুকের অতি জনপ্রিয়তার দরুন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আমাদের নিরীহ ভালমানুষ সাংবাদিক ভাইয়েরা। 
মেডিক্যাল কলেজের প্রথমবর্ষের ঘটনা। হাসপাতাল কর্মচারী

– ডাক্তার-ছাত্র আর রোগীর লোকজনের মাঝে এক এলাহি কাণ্ড ঘটে গেল। ছবিসহ পরদিন সকালে প্রথম আলোতে নিউজ আসল। পুরো লেখা পরে থ হয়ে গেলাম; আসল ঘটনার ধারে কাছেও নেই। এমনকি ছবিতে যে ক্যাপশন দিয়েছে সেটাও ভুল। হাসপাতালের এক তৃতীয় শ্রেণীর কর্মচারীকে বলেছে রোগীর লোক আর রোগীর লোককে বলেছে মেডিক্যাল ছাত্র। সাংবাদিক ভাইজান আসল ঘটনা থেকে তিন আঙ্গুলের এক চিমটি নিয়ে এক মুঠো পাটালি গুড় দিয়ে স্যালাইন বানিয়েছেন। দেশের পাঠক জনতা আয়েশ করে সেই স্যালাইন খেয়ে ঢেঁকুর তুলেছেন।

পত্রিকায় ছাপা হওয়া যে কোন খবরের আসল ঘটনা কেউ চাক্ষুষ দেখেছেন এরকম প্রতিটি মানুষেরই বোধ করি এই অভিজ্ঞতা আছে। ঘটনা এক খবর একান্ন। সম্ভবত সাংবাদিক মোস্তফা ফিরোজকে এক টক শোতে বলতে শুনেছিলাম – একটা খবর পড়ে বা শুনে তার নাকি প্রথম যে কথাটা মনে হয় তা হল ‘ঘটনা আসলে কি ঘটেছিল?’। এই হল সাংবাদিকতার হাল।

সুতরাং একথা চোখ বন্ধ করে বলে দেয়া যায় যে মিডফোর্ডে ঘটে যাওয়া ঘটনা নিয়ে শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা বার্জার কালার ব্যাংকের সব রঙ ঢেলে দিয়ে গল্প ফাঁদবেন। আসল ঘটনা আরামছে পাশ কাটিয়ে এমনভাবে সাহিত্য রচিবেন যে মনে হবে সাংবাদিক ভাইয়েরা ফিডার খাওয়া শিশুর চেয়ে নিষ্পাপ। আর সেই খবর পড়ে দেশের বিদগ্ধ নাগরিকবৃন্দের মানবতাবোধ এদিক-ওদিক দিয়ে উঁকি দেবে। এখানে একটা ছোট্ট সমস্যা আছে। ঐ যে শুরুতেই বললাম ফেসবুকের কথা, সমস্যাটা এখানেই। যেখানেই যে ঘটনা ঘটুক না কেন কেউ না কেউ আসল ঘটনার সাক্ষী থেকেই যায়; আর সেটা অন্তর্জালে ছড়িয়ে পড়াটা সময়ের ব্যাপার মাত্র।

উত্তম মধ্যম খেয়ে সাংবাদিক ভাইজানেরা এখন যত বড় উপন্যাসই রচনা করুক না কেন আমি ব্যক্তিগত ভাবে একটা যায়গায় খুশি। একজন মেডিক্যাল অধ্যাপকের জামার কলার চেপে ধরাটা যে কত বড় আস্পর্ধা সেটা ওদের জানা ছিলনা, এখন থেকে আশা করি বুঝতে শিখবে। আর পরে যদি কোনদিন ভুলেও যায় তবে পাছায় হাত দিলেই সামান্য আদর আপ্যায়নের কথা মনে পড়বে। মনে পড়বে- যে লোকের কলারে হাত দিতে যাওয়ার স্পর্ধা দেখিয়েছিল, যে অধ্যাপক ডাক্তারকে চিকিৎসা শেখাতে গিয়েছিল তার চুলের ডগার সমান যোগ্যতা অর্জন করতে হলে তাকে আরও কয়েকবার জন্ম নিতে হবে।

আমি সাধারণত ভায়োলেন্সের পক্ষে নই। কিন্তু কেউ যখন স্বেচ্ছাচারিতার শেষ সীমানায় পৌঁছে যায় তখন যে মানুষগুলোর পিঠ দেয়ালে ঠেকে গেছে তাদের রুখে দাঁড়ানোর অধিকারকে আমি অবশ্যই সমর্থন করি। মিডফোর্ডের ছোটভাইয়েরা আমার তরফ থেকে একটা সাধুবাদ রইল তোমাদের জন্যে। রোগীর জন্যে নিজের জীবন প্রয়োজনে উজাড় করে দাও, সেইসাথে ধান্দাবাজ-সুবিধাবাদীদের দৌড়ের উপরে রাখ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।