মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

গত বছরে বিএসএমএমইউ’র শিশু সার্জারি বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় ১০হাজার জন!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ৫:২২ · ১ মিনিটে পড়ুন
গত বছরে বিএসএমএমইউ’র শিশু সার্জারি বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় ১০হাজার জন!
লেখার আকার

শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

২০২৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগ থেকে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় ১০ হাজার রোগী। এর মধ্যে এক হাজার তিন শতাধিক রোগীর অপারেশন করা হয়েছে।

গত বুধবার (১ জানুয়ারি) বিএসএমএমইউ’র শিশু সার্জারি বিভাগের নতুন বর্ষবরণ ও ১০ম ব্যাচের রেসিডেন্টদের বিদায় অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়েছে, শিশু সার্জারি বিভাগে ২০২৪ সালে তিনটি জোড়া লাগানো শিশুর অত্যন্ত জটিল অপারেশন সফলভাবে করা হয়েছে। এর মধ্যে তিন মাস বয়সী শিশু আবু বকর ও ওমর ফারুক এবং এক বছর ছয় মাস বয়সী শিশু নূহা ও নাবাকে বিভিন্ন ধাপে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের সফলভাবে পৃথকীকরণ করা হয়েছে।

অনুষ্ঠানে শিশু সার্জারি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. অধ্যাপক ডা. কেএম দিদারুল ইসলামকে বরণ করে নেওয়া হয় এবং সদ্য সাবেক বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডলকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।