মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
news

বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি পিছাল আরো একবার!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ৬:২৬ · ২ মিনিটে পড়ুন
বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি পিছাল আরো একবার!
লেখার আকার

রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ পরিপন্থী রিট শুনানি পেছানো হল আরো একবার। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২তম ধারা অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার  লিখতে পারবে না।

এই আইনকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ১১ বছর ধরে ৬৭ বার কার্যতালিকায় আসার পরেও নিষ্পত্তি হয় নি। আজ এর মূল শুনানির কথা থাকলেও তা পিছানো হয়েছে আরো এক সপ্তাহ! এর আগে গত ১ সেপ্টেম্বর এই রিটের মূল শুনানি ৬৬ বারের মতো পেছানো হয়েছিল।

গত ৩১ আগষ্ট ও ০১ সেপ্টেম্বর শুনানি পিছানোর প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে চিকিৎসকেরা বিভিন্ন কর্মসূচী পালন করেছিলেন। এ মামলার নিষ্পত্তি না হওয়াও বিশেষ করে প্রান্তিক অঞ্চলের জন সাধারণের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামলার নিষ্পত্তি না হওয়াও অনেক ভূয়া চিকিৎসক, ডিএমএফ ডিগ্রিধারী, ম্যাটস বা স্যাকমোরা নামের পূর্বে ডা. ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের প্রতারণা করছেন বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইন বিশেষজ্ঞ।

উল্লেখ্য যে, কোন ব্যক্তি বিএমডিসি আইন -২০১০ এর ২২তম ধারা লংঘন করে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ব্যতিত নামের পূর্বে ‘ডা.’ যুক্ত করলে এরজন্য ৩ (তিন) বছরের কারাদন্ড অথবা ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।