মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
news

ভর্তি ফি কমানোসহ একাধিক দাবিতে বারডেমে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বিক্ষোভ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ৯:১৫ · ১ মিনিটে পড়ুন
ভর্তি ফি কমানোসহ একাধিক দাবিতে বারডেমে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের বিক্ষোভ
লেখার আকার

শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ভর্তি ফি কমানোসহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বারডেম একাডেমিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আজ (২৬ অক্টোবর) সকালে ক্যাম্পাসের প্রশাসনিক ব্লকে পরিচালকের রুমের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা।এসময় তারা বেসরকারি ইনস্টিটিউটগুলোতে অভিন্ন ভর্তি ফি চালুর পাশাপাশি সুনির্দিষ্ট কর্মঘন্টার দাবি জানান।

খোঁজ নিয়ে দেখা যায়, বেসরকারি ইন্সটিটিউটগুলোতে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে প্রতিষ্ঠান ভেদে চিকিৎসকদের বড় অঙ্কের টাকা ব্যয় হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁদের ভাতা নিয়মিত পায় না।

অন্যদিকে ‘আইএলও’ এর আইন অনুযায়ী, একজন মানুষের কর্মঘণ্টা হচ্ছে আট ঘণ্টা। কিন্তু বেসরকারি ইন্সটিটিউটগুলোর পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীরা কোন কোন ক্ষেত্রে ১৮ ঘণ্টাও ডিউটি করে! এটি সম্পূর্ণরূপে ‘আইএলও’ এর নিয়ম ভঙ্গ করা।

এজন্য ভর্তি ফি কমিয়ে (বর্তমান ভর্তি ফি-৫০ হাজার টাকা) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের (বিএসএমএমইউ) আলোকে ধার্য করা, নিয়মিত ভাতা প্রদান ও সুনির্দিষ্ট কর্মঘণ্টার জন্য আন্দোলনে নেমেছেন প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার করে স্মারক প্রকাশ

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আজ (৩০ ডিসেম্বর)…

৩০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা সিএমইউ’র

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ এবার লিখিত পরীক্ষার একদিন পর পরীক্ষা বাতিল ঘোষণা করল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) কর্তৃপক্ষ। আজ (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,…

২৪ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অর্ধেক কমানো হল বিসিএসের আবেদন ফি, কমলো মৌখিকের নাম্বারও

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল (১ ডিসেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।