মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বিএমএসএ ও PHOENIX Wellness Centre BD এর উদ্যোগে বান্দরবানে ত্রাণ বিতরণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ মে ২০২১, ৭:৫৯ · ২ মিনিটে পড়ুন
বিএমএসএ ও PHOENIX Wellness Centre BD এর উদ্যোগে বান্দরবানে ত্রাণ বিতরণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪মে, ২০২১, সোমবার

বান্দরবান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BMSA) এবং PHOENIX wellness centre, Bangladesh এর যৌথ উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে গত ২৩মে ত্রাণ বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার ১৭ই মে রাত ২টার দিকে রোয়াংছড়ির তালুকদার পাড়ায় একটি বাসার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ৭০টি বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই পাড়াটি প্রায় দেড়শ বছর পুরানো। এখানে মোট ৮৭ টি পরিবার এবং দেড় শতাধিক মানুষের বসবাস রয়েছে। হঠাৎ করে হওয়া এই দূর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায় নি তবে পুরো গ্রাম এখন নিঃস্ব অবস্থায় দিন যাপন করছেন। স্থানীয় সংগঠন এবং ব্যক্তিদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং কিছু অস্থায়ী তাঁবু করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকা বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ছিল – চাল- ৫ কেজি, ডাল-১/২ কেজি, আলু-১কেজি, পেঁয়াজ-১কেজি, মাস্ক-৫টি, প্যারাসিটামল -১পাতা, ওরস্যালাইন-৫ প্যাকেট, সাবান-১টি ।

মোট ৭০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। উপস্থিত সবাই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করেছেন।

BMSA (বান্দরবান মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন) মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। ২০১৯ সালে এই সংগঠন তাদের কাজ শুরু করে। বান্দরবানের স্থানীয় মেডিকেল শিক্ষার্থীদের সংগঠিত করে জেলার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জনগনকে সেবা করাই এই সংগঠনটির উদ্দেশ্য।

নিজস্ব প্রতিবেদক
বেনজির জাহাঙ্গীর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।