মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

বাস্তবায়নের পথে স্বাস্থ্য সুরক্ষা আইন; স্বাস্থ্যকর্মীর উপর হামলার শাস্তি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫৪ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন-২০২৫। সকল প্রক্রিয়া সম্পন্ন করে অতিদ্রুত জারি হতে পারে অধ্যাদেশ।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, এ আইনানুসারে স্বাস্থ্যকর্মীর উপর হামলার শাস্তি হতে পারে অনূর্ধ্ব ৫ বছরের কারাদণ্ড বা ০৫ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দন্ড।

প্ল্যাটফর্ম প্রতিবেদকের হাতে আসা খসড়া কপি থেকে জানা গেছে, আইনের দ্বিতীয় অধ্যায় ‘অপরাধ ও দন্ড’ – এর স্বাস্থ্যকর্মী ও প্রতিষ্ঠানের উপর আক্রমণ, আঘাত, হমকি ও সহিংসতা অংশে বলা হয়েছে

“(১) যদি কোনো ব্যক্তি কোনো স্বাস্থ্যকর্মীর উপর হামলা করে, আক্রমণ বা আঘাত করে, অথবা তাকে শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে।

(২) উপধারা (১) এর অধীন অপরাধের জন্য কোনো ব্যক্তি অনূর্ধ্ব ৫ (পাঁচ) বছরের কারাদন্ড বা অনূর্ধ্ব ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দণ্ডিত হবেন।

(৩) যদি এই ধরনের হামলা বা আক্রমণে স্বাস্থ্যকর্মী মারাত্মকভাবে আহত হন, তবে অপরাধী অনূর্ধ্ব ৭ (সাত) বছরের কারাদন্ড বা অনূর্ধ্ব ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দণ্ডিত হবেন।”

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।