মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

বাংলাদেশ স্তন ক্যানসার সম্মেলন: ৩০-৪৪ বছর বয়সীদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৫৭ · ৩ মিনিটে পড়ুন
বাংলাদেশ স্তন ক্যানসার সম্মেলন: ৩০-৪৪ বছর বয়সীদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি
আজ শুক্রবার সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত পঞ্চম বাংলাদেশ স্তন ক্যানসার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞরা অংশ নেন। ছবি - সংগৃহীত
লেখার আকার

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

রোগনির্ণয়ের সুযোগ ও সচেতনতা বৃদ্ধির কারণে দেশে স্তন ক্যানসার বেশি শনাক্ত হচ্ছে। ৩০ থেকে ৪৪ বছর বয়সী নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। ঠিক সময়ে ঠিক চিকিৎসা হলে স্তন ক্যানসার পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে। এর জন্য আধুনিক চিকিৎসাপদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে হালনাগাদ জ্ঞান থাকা দরকার।

আজ শুক্রবার সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত পঞ্চম বাংলাদেশ স্তন ক্যানসার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ক্যানসার বিশেষজ্ঞরা এ কথা বলেন। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডি (বিএসবিসিএস) এই সম্মেলনের আয়োজন করেছে। দুই শতাধিক দেশি ক্যানসার বিশেষজ্ঞ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও ভারত থেকে ১৮ জন গবেষক ও বিশেষজ্ঞ চিকিৎসক এই সম্মেলনে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের লাইফস্প্যান ক্যানসার ইনস্টিটিউটের মেডিসিন ও সার্জারির অধ্যাপক ডন এস ডিজন বলেন, ক্যানসার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। চিকিৎসকদের রোগীর প্রতি ভালোবাসা-দরদ রোগী ভালো হয়ে ওঠার ক্ষেত্রে কাজ করে। একই সঙ্গে চিকিৎসকদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া জরুরি।

স্বাগত বক্তব্যে আয়োজক সংগঠন বিএসবিসিএসের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক মো. সেলিম রেজা বলেন, স্তন ক্যানসারবিষয়ক বৈশ্বিক জ্ঞান আদান-প্রদানের উদ্দশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে মেডিকেল অনকোলজি, মেডিকেল ফিজিকস সম্পর্কে সর্বসাম্প্রতিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবেন এ দেশের চিকিৎসক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের জ্যেষ্ঠ ক্যানসার চিকিৎসক অধ্যাপক এম এ হাই বলেন, শরীরের চিকিৎসাই একমাত্র চিকিৎসা নয়। ক্যানসার রোগীদের আত্মার চিকিৎসা সমানভাবে জরুরি। চিকিৎসককে রোগীর শরীর ও আত্মাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়ে।

সম্মেলনের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক সানোয়ের হোসেন বলেন, পুরো বিশ্বের ও বাংলাদেশের নারীদের মধ্যে স্তন ক্যানসারের ব্যাপকতা বেশি। ৩০ থেকে ৪৪ বছর বয়সী নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি। এই বয়সী ১ লাখ নারীর মধ্যে ১৯ জনের স্তন ক্যানসার দেখা দিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও আয়োজক সংগঠন বিএসবিসিএসের প্রসিডেন্ট অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ক্যানসার হলেই মানুষ মারা যাবে, এমন ধারণা থেকে মানুষ সরে আসছে। স্তন ক্যানসার চিকিৎসায় বাংলাদেশের বেশ অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। কিছুদিন আগেও ক্যানসার হলেই স্তন পুরোটা, এমনকি বগোলের এক অংশবিশেষ কেটে ফেলে দেওয়া হতো। এখন তা করা হয় না। চিকিৎসাপদ্ধতি ও প্রযুক্তির উন্নতির কারণে স্তন ক্যানসার চিকিৎসার সময় অনেক কমে আসছে।

সকালে একটি প্লানারি অধিবেশনে বলা হয়, যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে বেশি বয়সী নারীদের স্তন ক্যানসার চিকিৎসায় বিকিরণ চিকিৎসা (রেডিয়েশন থেরেপি) ভালো কাজে আসে না।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।