মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

বরগুনা সদর হাসপাতালে চিকিৎসক হামলার বিরুদ্ধে আজ প্রতিবাদ সমাবেশ

Platformপ্রকাশ: ২৪ জুন ২০১৯, ৪:৪৪ · ২ মিনিটে পড়ুন
বরগুনা সদর হাসপাতালে চিকিৎসক হামলার বিরুদ্ধে আজ প্রতিবাদ সমাবেশ
লেখার আকার

বরগুনা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান (শেবাচিম ৩১তম ব্যাচ) কে লাঞ্চিত করার প্রতিবাদে এবং আসামী গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশের চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তার দাবীতে আজ ২৪ জুন ২০১৯ সকাল ১১ ঘটিকায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল এর প্রধান ফটকের সামনে সকল চিকিৎসক, ইন্টার্ণ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৯ জুন ২০১৯ রাতে নাগাদ বরগুনা সদর হাসপাতালে এক রোগী আসেন। রোগীর চিকিৎসা দ্রুত শুরু করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কথা বলা হয়।

কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে রোগী মারা যান। ডা. মশিউর রহমান মৃত্যুর ঘোষণা দেয়াসহ রোগীর মৃত্যু পরবর্তী সব কাজ শেষ করে তার রুমে এসে বসেন। এবং অন্য রোগীদের দেখতে থাকেন। হঠাৎ হাসপাতালে অনেক লোক এসে ডাক্তার কক্ষে ঢুকে ডা. মশিউর এর উপর চড়াও হলো। প্রথমে ঔদ্ধত্ব আচরন এবং দ্রুতই ডাক্তারকে এলোপাথারি মারতে শুরু করল। মেরেই ক্ষান্ত হলো না। মারতে মারতে শার্টের কলার ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে গেল।

ঘটনার সিসিটিভি ফুটেজ দেখুন এখানে।

উক্ত হামলার পর সারা দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীগণ সুষ্ঠু বিচার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে আন্দোলনরত আছেন।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।