মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বরগুনা জেলা লকডাউন ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ৮:২৪ · ১ মিনিটে পড়ুন
বরগুনা জেলা  লকডাউন ঘোষণা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০:

জেলার সার্বিক অবস্থা বিবেচনা করে ও করোনা পরিস্থিতি মোকাবেলায় বরগুনা জেলাকে আজ শনিবার বেলা ১২টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, শুক্রবার রাতে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বরগুনা জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরী সভায়, জেলা সিভিল সার্জনের নির্দেশনা মাফিক এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন। তার ভিতর গত শুক্রবারই নতুন করে চারজন করোনায় সংক্রমিত হন। আক্রান্তদের মধ্যে দুজন বামনা উপজেলার নিজ বাড়িতে ও পাঁচজন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ৯ এপ্রিল করোনার বলি হয়ে মারা যান আমতলী উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে বেতাগী উপজেলার বিবি চিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের ৭২ বছর বয়সী খলিলুর রহমান বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সন্ধ্যায় মারা যান।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।