মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢাকা বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি কেন?

Platformপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ৮:২৫ · ২ মিনিটে পড়ুন
ঢাকা বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি কেন?
ছবিতে দেখা যাচ্ছে, সর্বোচ্চ সংক্রমণ ঢাকা বিভাগে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল ২০২০:
ডাঃ মোঃ রিজওয়ানুল করিম

যতদূর জেনেছি এখন পর্যন্ত মোট রোগী ২১৪৪ জন। তার মধ্যে ঢাকায় ৮৪৫ জন, নারায়নগঞ্জে ৩০৯ জন। ঢাকা বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হবার কারণগুলো হচ্ছে:

১। মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ (প্রায় ৫ কোটি) লোক ঢাকা বিভাগে বাস করে, আনুপাতিক হারে যা অন্যান্য বিভাগ থেকে অনেক বেশী। জনসংখ্যার অনুপাতে রোগীর সংখ্যা এমনিতে কিছু বেশী হওয়ার কথা।

২। ঢাকা এবং নারায়নগঞ্জ জেলা দুটি জনবহুল হবার অন্যতম কারণগুলো হচ্ছেঃ
– শিল্প কারখানা অনেক বেশি
– দেশের ব্যবসার প্রাণকেন্দ্র
– অধিক পোশাক শিল্প কারখানা
– অন্যান্য প্রতিষ্ঠান যেমন ব্যাংক বাজার স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি
– কার্যকর লক ডাউন কষ্টসাধ্য

৩। ঢাকা নারায়নগঞ্জ হলো কমিউনিকেশন হাব,
বিদেশ থেকে আসা হোক আর দেশের ভিতরের যোগাযোগই হোক, এ পথ দিয়েই মানুষের আনাগোনা তুলনামূলক বেশি।

৪। এখানকার কিছু এলাকা অত্যধিক ঘনবসতিপূর্ণ (বিশেষ করে বস্তি) হওয়ায়, এ জেলা দুটিতে মৃদু উপসর্গ সম্পন্ন আক্রান্তদের বা উপসর্গহীনদের সামাজিক দূরত্ব বা হোম কোয়ারেন্টাইন কষ্টসাধ্য এবং সামাজিক সংক্রমণ এর ঝুকি বেশি।

ছবিতে দেখা যাচ্ছে, সর্বোচ্চ সংক্রমণ ঢাকা বিভাগে

৫। কোভিড-১৯ এর ১৮টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে ১০টি পরীক্ষাকেন্দ্রই ঢাকায় অবস্থিত। তাই ঢাকা বিভাগে মানুষ তুলনামূলক বেশী পরীক্ষা সুবিধা পান একারনে পরীক্ষার সংখ্যা বেশী, রোগী সনাক্তকরনের হার অন্যান্য বিভাগ থেকে তুলনামূলকভাবে বেশি। সিলেকশন বায়াস।

৬। ঢাকায় চিকিৎসা সেবাকেন্দ্র বেশি এবং এগুলোতে রোগীর সংখ্যা বেশি, এদের মধ্যে দেশের অন্যান্য জেলা থেকে রেফারকৃত সন্দেহজনক বা উপসর্গহীন রোগীর সংখ্যা উল্লেখযোগ্য। একারনে ইচ্ছায় বা অনিচ্ছায় ঢাকা বা নারায়নগঞ্জ এর সাধারণ সুস্থ জনগন এমনকি ঐসব স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের মাঝে সংক্রমণ ছড়াচ্ছে। ফ্যাসিলিটি বায়াস।

৭। সেবাকর্মীরা যারা রোগীর কন্টাক্ট এ আসেন বা এসেছেন তারা নিজে বা প্রতিষ্ঠান উদ্যোগী হয়ে পরীক্ষা করাচ্ছেন। ভলান্টিয়ার বায়াস জাতীয় বিষয়।

৮। এছাড়াও অন্যান্য আর্থ-সামাজিক কারণ তো আছেই।

এসবই মূলত এই অঞ্চলে করোনা সনাক্তের হার বেশি হওয়ার প্রধান কারণ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।