মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
COVID-19

বঙ্গবন্ধুর স্মরণে প্লাজমা সেন্টারের উদ্বোধন করলো গণস্বাস্থ্য কেন্দ্র

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ৯:৪৪ · ২ মিনিটে পড়ুন
বঙ্গবন্ধুর স্মরণে প্লাজমা সেন্টারের উদ্বোধন করলো গণস্বাস্থ্য কেন্দ্র
ছবিঃ গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা সেন্টার উদ্ভোদনে সংবাদ সম্মেলন।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ ই আগস্ট, ২০২০, শনিবার

করোনা রোগীদের চিকিৎসায় গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যেগে রাজধানীর ঢাকার ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হয়েছে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’। বঙ্গবন্ধুর স্মৃতিকে স্মরণ করে আজ ১৫ ই আগস্ট শনিবার বেলা ১১ টায় শোক দিবসে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারটি উদ্বোধন করা হয়।

ছবিঃ গণস্বাস্থ্য কেন্দ্রে প্লাজমা সেন্টার উদ্ভোদনে সংবাদ সম্মেলন।

‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’ উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ খান। উদ্বোধন অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্লাজমা সেন্টারের বিষয়ে গতকাল ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন,

‘আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি, যারা করোনামুক্ত হয়েছে, তারা যেন এসে রক্ত দিয়ে যায়। অনেক রক্ত দরকার। প্রত্যেকে যাতে এসে রক্ত দিয়ে যায়।’

ছবিঃ প্লাজমা সেন্টার নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের সংবাদ সম্মেলন।

তিনি আরও বলেন,

‘আমাদের প্লাজমা সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে। সারাদেশের মানুষ এখান থেকে প্লাজমা নিতে পারবে। প্রাথমিক অবস্থায় আমরা প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দিতে পারব। তবে, আগামী মাসে বিদেশ থেকে আমাদের আরও একটি মেশিন আসছে। তখন আশা করছি প্রতিদিন ৫০ জনকে প্লাজমা দেওয়া যাবে’

এছাড়াও অতিরিক্ত ৫০ জনকে প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফ্যাক্টরস দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এখানে থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালনের ব্যবস্থা করা হবে।

ছবিঃ ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে ডা. এম.এ.খান

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিউ প্রধান নাজির মোহাম্মদ, প্যাথলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. গোলাম মো. কোরেইশী। করোনাজয়ী প্লাজমা দানে ইচ্ছুক ব্যক্তিদের ডা. গোলাম মো. কোরেইশীর ব্যক্তিগত নাম্বার ০১৫৫২-৪৬০৭৮০ এ সরাসরি যোগাযোগ অথবা ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঠিকানা-
গণস্বাস্থ্য নগর হাসপাতাল,
বাড়ি-১৪, রোড-০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।