মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে শুরু হলো করোনা টেস্ট কার্যক্রম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ মে ২০২০, ৯:৩০ · ১ মিনিটে পড়ুন
বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে শুরু হলো করোনা টেস্ট কার্যক্রম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,৩১ মে ২০২০, রবিবার:

উত্তরবঙ্গে প্রথম বেসরকারি পিসিআর ল্যাব  হিসেবে কার্যক্রম শুরু হলো বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে। করোনা টেস্ট সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর দেশের বেসরকারি প্রতিষ্ঠানে পিসিআর ল্যাবে কোভিড-১৯ টেস্টের অনুমতি দিয়েছে। তারই অংশ হিসেবে এবার টিএমএসএস মেডিকেল কলেজে চালু হলো পিসিআর ল্যাব।


গত ৩০ মে শনিবার বিকেলে হাসপাতাল কনফারেন্স রুমে ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ।
এসময় জেলার সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী, পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া এবং টিএমএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বগুড়ায় কোভিড-১৯ শনাক্তে করা দ্বিতীয় ল্যাব হলো টিমএসএস মেডিকেল কলেজ ল্যাব। এখানে প্রতিদিন ২০০ টি নমুনা পরীক্ষা করা হবে। গত এপ্রিল মাসে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ল্যাব স্থাপন করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।