মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ফাইজারের করোনা টিকা কখন দিবে?

Sarif Sahriarপ্রকাশ: ১৬ জুন ২০২১, ৯:৩৯ · ২ মিনিটে পড়ুন
ফাইজারের করোনা টিকা কখন দিবে?
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ জুন, ২০২১, বুধবার

ডা. জাহিদুর রহমান

ফাইজারের করোনা ভ্যাকসিন দেশে পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই কেন এটি দেয়া শুরু হচ্ছে না বলে যারা পেরেশান হয়ে গিয়েছেন, তারা দয়া করে উত্তেজনা প্রশমন করেন। করোনা ভ্যাকসিন  রিলিফের গুঁড়া দুধ না যে প্লেন থেকে নামল আর সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিলেন।

ফাইজারের করোনা ভ্যাকসিন মাইনাস ৯০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। স্বাভাবিক রেফ্রিজারেটরে অর্থাৎ ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ভ্যাকসিন সর্বোচ্চ ৫ দিন পর্যন্ত রাখা যায়। ব্যবহারের আগে এটিকে একটি বিশেষ ধরনের তরল পদার্থের সাহায্যে দ্রবীভূত করতে হয়। এক ভায়ালে ৬ ডোজ ভ্যাকসিন থাকে এবং একবার দ্রবীভূত করে ফেললে সেটি আবার রেফ্রিজারেটরে সংরক্ষণের কোন উপায় নেই। সুতরাং ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক রাখতে এবং অপচয় রোধ করতে দ্রবীভূত করার আগে কমপক্ষে ৬ জন ভ্যাকসিন গ্রহীতার উপস্থিতি নিশ্চিত হতে হবে।

ফাইজারের করোনা ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছেছে গত ৩১ মে রাতে। এটিকে দ্রবীভূত করার উপাদানটি এসে পৌঁছেছে গত ৮ জুন। বর্তমানে এই ভ্যাকসিন সংরক্ষণ, প্রস্তুতকরণ এবং প্রদান নিয়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। ফ্রিজিং এবং ট্রান্সপোর্ট নিয়েও কাজ চলছে। কোন কোন সেন্টারে এই ভ্যাকসিন প্রদানের সুযোগ থাকবে সেটি নিয়ে এখনো স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ফাইজারের করোনা ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন যারা সুরক্ষা সাইটে নিবন্ধন করার পর এক ডোজ ভ্যাকসিনও পাননি। তারপর আবার নতুন করে রেজিস্ট্রেশন শুরু হবে। এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একই ব্যাক্তিকে দুই ধরনের ভ্যাকসিন দেয়ার কোন সিদ্ধান্ত হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও কম।

যারা বলছেন, “এক ডোজ অক্সফোর্ড নিয়েছি, এখন কি চাইনিজটা নিবো?” তাদের উদ্দেশ্যে বলছি, সরকারিভাবে ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে আমাদের এরকম আহ্লাদ করার সুযোগ দেয়া হবে না। সরকার যখন যেটি নিতে বলবে, নিয়ে ফেলতে হবে। না নিলে ক্ষতি নিজের এবং পরিবারেরই হবে। সমস্যা হল, আমাদের এই অধিক উত্তেজনা ভ্যাকসিন দেয়া শুরু হওয়ার আগ পর্যন্তই। পরে আর ভ্যাকসিন নেয়ার লোক খুঁজে পাওয়া যাবে না।

(১৯ মে তারিখের  আপডেট অনুযায়ী ফাইজারের করোনা ভ্যাকসিন ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ মাস পর্যন্ত সংরক্ষণের কথা বলা হলেও সেটি বাংলাদেশে আসা ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হয়ত পরবর্তী ব্যাচগুলোর জন্য হবে। তখন এই ভ্যাকসিন সংরক্ষণ করাও আরো সহজ হবে।)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।