বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুলের সাথে কাজ করছে বেসরকারি সংস্থা এফআরবিএল

প্ল্যাটফর্ম নিউজ, ২২ আগষ্ট, ২০২০, শনিবার

ফান্ডামেন্টাল রাইটস ফর বেটার লাইফ (এফআরবিএল) আর্ত মানবতার সেবায় নিয়োজিত চিকিৎসক ও শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন।  ২০১৯ সাল হতে দেশ ও দশের সেবায়, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

সংগঠনের সভাপতি ডা. মো. মইনুল ইসলাম, সহ – সভাপতি ডা. সুজিত চন্দ্র বিশ্বাস, কার্যনির্বাহী পরিচালক ডা. কবীর হোসেন ও উপদেষ্টা হিসেবে আছেন ডা. মোহিব নীরব ।

সংগঠনটি এখন পর্যন্ত বিভিন্ন ধরনের সমাজসেবার উদ্যোগ নিয়ে কাজ করে এসেছে। এর মধ্যে বিভিন্ন হেলথ ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার তৈরি, বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় শিক্ষার্থীদের পড়ালেখার খরচ বহন এবং কৃত্রিম পা সংযোজনসহ অন্যান্য কাজ উল্লেখযোগ্য।

করোনাকালীন সময়ে গত ১৭ মে, ২০২০ থেকে জটিল কোভিড রোগীদের জন্যে দ্রুততর প্রচেষ্টার মাধ্যমে প্লাজমা ডোনার খোঁজা এবং আক্রান্ত রোগীর শরীরে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য ডা. সুমিত সাহা, মোহাম্মদ আশরাফুল হক বাবন, নাঈমা ফারজানা সুস্মিতা, তাসনিম সানজানা কবির খান এর নেতৃত্বে; তানভীর আহমেদ শিশির, আঞ্জুমান শাহরিয়ার তত্ত্বাবধানে চট্টগ্রাম বিভাগে, তাহমিদ সিয়ামের তত্ত্বাবধানে সিলেট বিভাগে ও ফিরদৌস আলমের তত্ত্বাবধানে কিশোরগঞ্জে দুই শতাধিক স্বেচ্ছাসেবীদের নিয়ে “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল” কাজ করে যাচ্ছে। “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল” এর সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এফ আর বি এল।

এছাড়াও করোনায় আক্রান্ত সম্মানিত চিকিৎসক যারা হোম আইসোলেশনে আছেন কিংবা হাসপাতাল বেডে একাকিত্বে দিন কাটাচ্ছেন, তাঁদের জন্য এফ আর বি এল এর উদ্যোগে এবং প্ল্যাটফর্ম এর সহযোগিতায় বাসায় উপহার পৌঁছে দেওয়া হয়। আপদকালীন এই সময়ে আর্থিক সমস্যায় থাকা চিকিৎসদের পাশে দাঁড়িয়েছে মেডিকেল ও ডেন্টাল সোসাইটির সংগঠন ‘প্ল্যাটফর্ম’ এবং এফ আর বি এল।


এভাবেই মানবসেবা বা জনসেবা মূলক কাজে সবসময় প্ল্যাটফর্মের সাথে কাজ করে যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ফর বেটার লাইফ (এফ আর বি এল) এবং আগামীতেও কাজ করার আশা রাখে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।