মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগের সহায়তায় “সন্ধানী”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ মে ২০২০, ২:৩৩ · ২ মিনিটে পড়ুন
প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগের সহায়তায় “সন্ধানী”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ই মে, শনিবার, ২০২০

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় প্লাজমা থেরাপি বিশ্বব্যাপী নতুন আসার সঞ্চার করেছে, যার সুফল সম্প্রতি চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ পেয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরও এই থেরাপি প্রয়োগে প্রটোকল প্রণয়ন ও নীতিগত অনুমোদন দিয়েছে।

এরই ধারাবাহিকতায় মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন “সন্ধানী”র প্রচেষ্টায় স্বেচ্ছায় প্লাজমা দান করেছেন দেশের সর্বপ্রথম নন মেডিকেল ব্যক্তি জনাব তাসনিম সোহেল আকাশ। উক্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত আছেন ডা. আশরাফুল হক। যিনি বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। এছাড়াও তিনি সন্ধানী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিট এর সাবেক সহ সভাপতি এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা। তবে করোনা ভাইরাস উপসর্গ মুক্তির ২৮ দিন অথবা ১৪ দিন পর এবং ২৪ ঘন্টা ব্যবধানে পর পর দুটি করোনা ভাইরাস টেস্ট রিপোর্ট নেগেটিভ আসলেই কেবল একজন সুস্থ ব্যক্তি প্লাজমা দানে সক্ষম বলে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত মানুষের সেবায় প্লাজমা দানে ইচ্ছুক যে কোনো ব্যক্তি সন্ধানীর সাথে যোগাযোগের মাধ্যমে প্লাজমা দান করতে পারবেন। প্লাজমা দান করতে নিন্মোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে:
01791952353
01785648622
অথবা সন্ধানীর অফিসিয়াল ফেইসবুক পেইজে যোগাযোগের মাধ্যমেও সহযোগিতা করার আহবান জানানো হয়েছে আগ্রহীদের।

নিজস্ব প্রতিবেদক
মো. আহসান হাবীব ইরফান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।