মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্রশ্ন-উত্তরঃ পিপিই পরে নামায আদায় প্রসঙ্গে

Platformপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১২:৩১ · ২ মিনিটে পড়ুন
প্রশ্ন-উত্তরঃ পিপিই পরে নামায আদায় প্রসঙ্গে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের পিপিই (ব্যক্তিগত সুরক্ষা পোশাক) পরে চিকিৎসা সেবা দেওয়া আবশ্যক। এ সময় অযু এবং নামায আদায় করা নিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন চিকিৎসকরা। মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া (আহ্‌নাফ বিন আলী আহ্‌মাদ) এ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছেন।

মাসআলা-

ডাক্তারদের ৮/১২ ঘণ্টার রোস্টারে ১টা পিপিই পরে থাকতে হয়। টয়লেট, অজু, খাওয়া কোনটাই করা যায় না। কারণ পিপিই খুলে ফেললে সেটা আর ব্যবহারের উপযোগী থাকে না। তাই পিপিই পরিহিত অবস্থায় নামাজ, সাহারী বা ইফতার আদায়ের নিয়ম কি হবে?

মাসআলার উত্তর-

প্রথমত ঐ ব্যক্তি ওয়াক্তের ভেতর নামাজ আদায়ের জন্য কিছু বিষয় সমন্বয় করার চেষ্টা করবেন। যেমনঃ

– সম্ভব হলে ডিউটি শিডিউল এমন সময় নেয়ার চেষ্টা করবেন যেন ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা যায়।

– সম্ভব হলে ওয়াক্তের একদম শুরুতে নামাজ আদায় করে নিয়ে পিপিই পরে নিবেন। আছরের নামাজ প্রথম মিসিলে আদায় করে নিয়ে পিপিই পড়ে নিতে পারেন।

– ওজু করে পিপিই পড়বেন এবং যথা সম্ভব ওজু ধরে রেখে ওয়াক্তের মধ্যে নামাজ পড়ে নেয়ার চেষ্টা করবেন।

যদি এ ধরণের সমন্বয় সাধন করা না যায়, তাহলে পিপিই খুলে ফেলার পর যথানিয়মে পবিত্রতা অর্জন করে নামায আদায় করবেন। বর্তমান হালতে ওজরের (মানুষের জরুরী সেবা প্রদান) কারণে ওয়াক্তের পর নামায আদায় করায় কাজার গুনাহ হবে না ইনশাআল্লাহ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।