মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

প্রথম সন্তান জন্মদানের ২৬ দিন পর যমজ সন্তান জন্ম দিলেন যশোরের এক নারী

Platformপ্রকাশ: ২ এপ্রিল ২০১৯, ১১:৩২ · ১ মিনিটে পড়ুন
প্রথম সন্তান জন্মদানের ২৬ দিন পর যমজ সন্তান জন্ম দিলেন যশোরের এক নারী
আরিফা সুলতানা, তার স্বামী ও তিন সন্তান
লেখার আকার

সম্প্রতি প্রথম সন্তান জন্ম দেয়ার ঠিক ২৬ দিন পরে যশোরে বসবাসরত আরিফা সুলতানা ইতি (২০) প্রসব করেছেন যমজ সন্তান।

আরিফা সুলতানা, তার স্বামী ও তিন সন্তান

২৫ ফেব্রুয়ারি খুলনায় নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম ছেলে সন্তান প্রসব করেন আরিফা সুলতানা ইতি। ওই সন্তানকে নিয়ে তিনি বাড়ি চলে যান।

ঠিক ২৬ দিনের মাথায় তিনি তলপেটে প্রচন্ড ব্যথা নিয়ে খুলনায় আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে আল্ট্রাসনোগ্রাফি করে জানা গেল তার গর্ভে আছে যমজ সন্তান। অতঃপর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি প্রসব করলেন একটি মেয়ে ও একটি ছেলে।

আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ শীলা পোদ্দার জানিয়েছেন, আরিফা সুলতানা ইতির দেহে জন্মগত ভাবেই দুইটি জরায়ু ছিলো। পূর্বে কখনো আল্ট্রাসনোগ্রাফি করেন নি বলে এ বিষয়টি আগে থেকে চিকিৎসকগণ বুঝতে পারেন নি। দুটি জরায়ুতে পৃথকভাবে বেড়ে উঠেছে একটি ছেলেসন্তান এবং দুই যমজ সন্তান।

বর্তমানে আরিফা সুলতানা এবং তার তিন সন্তানই সুস্থ আছেন।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।