মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

প্রতি ২০ জন নারীর একজন আক্রান্ত হতে পারে স্তন ক্যানসারে – ডব্লিউএইচও

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩০ · ২ মিনিটে পড়ুন
প্রতি ২০ জন নারীর একজন আক্রান্ত হতে পারে স্তন ক্যানসারে – ডব্লিউএইচও
লেখার আকার

বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন একটি বিশ্লেষণে উঠে এসেছে বর্তমান বিশ্বে স্তন ক্যানসারের ভয়াবহতা। বিশ্বের প্রতি ২০ জন নারীর মধ্যে একজনের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার শঙ্কা জানিয়েছে সংস্থাটি। ডব্লিউএইচও জানায়, যদি বর্তমান নির্ণয়ের হার অব্যাহত থাকে, তবে ২০৫০ সালের মধ্যে প্রতি বছর ৩২ লাখ নতুন স্তন ক্যানসার রোগী পাওয়া যাবে। আর মৃতের পরিমাণ দাঁড়াবে ১১ লাখে। প্রতি ৭০ জনের মধ্যে একজন মারা যাবে এই রোগে।

 

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা এজেন্সির (আইএআরসি) গ্লোবাল ক্যানসার অবজারভেটরি, ক্যানসার ইনসিডেন্স ইন ফাইভ কনটিনেন্টস ও ডব্লিউএইচও মর্টালিটি ডেটাবেইসের ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

২০২২ সালে বিশ্বব্যাপী প্রায় ২৩ লাখ স্তন ক্যানসারের নতুন রোগী এবং ৬ লাখ ৭০ হাজার নারীর স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

বিশ্লেষণ অনুযায়ী, স্তন ক্যানসারে আক্রান্তের হার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি। এর পরে রয়েছে উত্তর আমেরিকা ও উত্তর ইউরোপ। সবচেয়ে কম স্তন ক্যানসার আক্রান্ত দক্ষিণ-মধ্য এশিয়া, মধ্য আফ্রিকা এবং পূর্ব আফ্রিকায়। মেলানেশিয়া, পলিনেশিয়া, পশ্চিম আফ্রিকাতে স্তন ক্যানসারে মৃত্যু সবচেয়ে বেশি। পূর্ব আফ্রিকা, কেন্দ্রীয় আমেরিকা ও উত্তর আমেরিকায় সবচেয়ে কম।

প্রতিবেদনটির সহলেখক আইএআরসির বিজ্ঞানী ড. জোয়ান কিম বলেন, ‘প্রতি মিনিটে বিশ্বের চারজন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং একজন নারী এই রোগে মারা যাচ্ছেন। এই পরিসংখ্যান আরও খারাপ হচ্ছে।’

স্তন ক্যানসারে আক্রান্তের হারের বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে নিম্ন মানব উন্নয়ন সূচক (এইচডিআই) যুক্ত দেশগুলোর ওপর। আইএআরসির ক্যানসার সার্ভিল্যান্স ব্রাঞ্চের ডেপুটি হেড ড. ইজাবেল সোজরমাটারাম বলেন, ‘এই প্রতিবেদনটি নিম্ন ও মাঝারি এইচডিআইযুক্ত দেশগুলোর জন্য উচ্চ-মানের ক্যানসার তথ্য এবং নতুন নির্ণয়ের সংখ্যা এবং ফলাফলের সঠিক রেকর্ড রাখার জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরছে।’

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।