মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পিকা অফ এডাল্ট অনসেট

ফেব্রুয়ারী মাসের এক দিনের কথা। ঢাকা মেডিকেল কলেজের সার্জারী ইউনিট ৩ এ একজন রোগী ভর্তি হয়। তার রোগের খতিয়ান ছিল যে, এপিগ্যাষ্ট্রিক রিজিওনে একটা লাম্প হয়েছে ত্রিশ দিন আগে যেটা দ্রুত বড় হয়েছে। আর তিন দিন আগে থেকে সেখানে প্রচন্ড ব্যাথা হচ্ছে।

রোগীর হিস্ট্রি নেয়া হল, ক্লিনিকাল এক্সামিনেশন করা হল। এপিগ্যাষ্ট্রিক রিজিওনে নানা কারনে লাম্প হয়। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থেকে শুরু করে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট পর্যন্ত একগাদা ডিফারেনশিয়ালস আছে। অথচ কোন ধাঁচেই রোগীর প্রেজেন্টেশন ফেলা যাচ্ছিল না। স্যারেরা প্রভিশনাল ডায়াগনসিস করলেন কারসিনোমা স্টোমাক। এরপর ইনভেস্টিগেশনে পাঠালেন রোগীকে।

এবডোমেন এর এক্সরে তে অদ্ভৃত একটা চিত্র আসলো। রোগীর গ্যাস্ট্রিক এনট্রামের কাছে লম্বাটে সাদা কিছু একটা দেখা যাচ্ছে। এক্সপ্লোরেটরী ল্যাপারেটমী এর সিদ্ধান্ত হল।

এবডোমেন খোলার পর দেখা গেল একটা কাঁটা চামচ স্টমাক ভেদ করে অনেকখানি বের হয়ে আছে। তা এন্টেরিয়র এবডিমনাল ওয়ালকেও ইনজুরি করেছে।

এই ইনজুরি কারনে স্টমাকের সাথে এবডমিনাল ওয়ালের এডহেশন হয়েছিল, যার কারনে লাম্প।

তবে কাহিনী শেষ নয়, বরং শুরু।

এরপর তার স্টমাকে সার্চ করা হল। প্রথমে বেরোল দুইটি ব্রাশ, তারপর তিনটি ক্যাপ ছাড়া কলম, এরপর একে একে একটা ক্যাপযুক্ত কলম, দুই টাকার একটি নোট, বোম্বে সুইটস এর চানাচুর এর একটি প্যাকেট, টেস্টি স্যালাইন এর দুটি প্যাকেট। সর্বমোট এগারটি বস্তু।

রোগী খুব তাড়াতাড়ি রিকভার করল। তাকে জিজ্ঞেস করা হল, সে এসব খেয়েছে কেন?

রোগী বেমালুম সব অস্বীকার করল, তবে স্বীকার করল টুথব্রাশ দুটো গিলেছে। কারন সে মনে করেছিল তাতে তার পেটের ব্যাথা পরিষ্কার হয়ে যাবে!!

এরপর তাকে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে রেফার করা হল। সেখানে বের হল লোকটার একটা বিরল রোগ আছে।

পিকা (Pica) নামের এই রোগে রোগী অখাদ্য বস্তু গিলে ফেলে। এটা ছোট বাচ্চাদের মাঝে খুবই কমন, তবে বড়দের মাঝে হয় ই না বললে চলে। বড়দের হলে সেটাকে বলে ‘পিকা অফ এডাল্ট অনসেট’

আরো জানা গেল, রোগী সিজোফ্রেনিয়াক। তাই তার কিছুই মনে থাকে না। অথচ হিস্ট্রি দেবার সময় ও বোঝা যায়নি কিছু।

সর্বশেষ ডায়াগনসিস দাঁড়ায়, ‘Pica of adult onset due to schizophrenia presented as gastric outlet obstruction due to impacted foreign body’

এই অদ্ভূততম কেসটি আজ ঢাকা মেডিকেল কলেজের সাপ্তাহিক ক্লিনিকাল সেমিনারে উপস্হাপিত হয়েছে।

কে বলে মেডিকেল লাইফ বোরিং?

লিখেছেন : সিফাত খন্দকার (কে-৬৮, ঢাকা মেডিকেল কলেজ)
পরিমার্জনা: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

8 thoughts on “পিকা অফ এডাল্ট অনসেট”

  1. পুরো ঘটনাই গল্পের মত ঘটে গেল, রিয়াললি ইমেজিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।