মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

শহীদদের স্মরণে আয়োজনে বাধা, অধ্যক্ষের কার্যালয় অবরোধ সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীদের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ অক্টোবর ২০২৪, ২:৪২ · ১ মিনিটে পড়ুন
শহীদদের স্মরণে আয়োজনে বাধা, অধ্যক্ষের কার্যালয় অবরোধ সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থীদের
লেখার আকার

সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে ‘গ্র‍্যান্ড ফিস্ট ও জুলাই উত্তর দ্রোহের সন্ধ্যা’ আয়োজনে অসম্মতি প্রকাশ করায় গত রবিবার (০৬ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলামের কার্যালয় অবরোধ করেছিল শিক্ষার্থীরা।

‘গ্র‍্যান্ড ফিস্ট ও জুলাই উত্তর দ্রোহের সন্ধ্যা’– এর আয়োজক এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, আগামী মঙ্গলবার (০৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার স্মরণে ‘গ্র‍্যান্ড ফিস্ট ও জুলাই উত্তর দ্রোহের সন্ধ্যা’ আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। আয়োজনের অনুমোদন ও দাওয়াত প্রদানের জন্য গত বৃহস্পতিবার অধ্যক্ষের কার্যালয়ে যাওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে গতকাল ও আজ পরপর দুইদিন তিনি অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রদানে অসম্মতি প্রকাশ করেন। এর প্রেক্ষিতে, আজ দুপুরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার কার্যালয় ঘেরাও করে রাখে। অবশ্য বিক্ষোভের এক পর্যায়ে তিনি এ অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের অধ্যক্ষ ডা. সাকি মোহাম্মদ জাকিউল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমেদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।