মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ · ১ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

পালিয়ে বেড়াচ্ছে করোনা রোগী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ২:০৭ · ২ মিনিটে পড়ুন
পালিয়ে বেড়াচ্ছে করোনা রোগী
লেখার আকার

প্লাটফর্ম নিউজ,
২২ এপ্রিল, ২০২০, বুধবার

করোনা আতঙ্কিত হয়ে রোগীরা তথ্য গোপন করে চিকিৎসা সেবা নিতে আসছেন ঠিক তেমনি কেউ কেউ পালিয়ে নিজের জীবন বাঁচাতে চেষ্টা করছেন।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগী পালিয়ে চট্টগ্রাম আসার পথে পুলিশের হাতে আটক হয়েছেন।

ডিজিটাল পদ্ধতিতে অনুসন্ধান চালিয়ে পুলিশ নিশ্চিত হয়, রোগী ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ধরে চট্টগ্রামে আসার পথে রয়েছে। একটি প্রাইভেটকারে চড়ে রোগী চট্টগ্রামে আসছেন।

এমন তথ্য নিশ্চিত হওয়ার পরপরই রোগী ও স্বজনদের আটক করার উদ্যোগ নেওয়া হয়। পরে তাদের ফেনী এলাকায় আটক করে পুলিশ স্কট দিয়ে চট্টগ্রামে আনা হচ্ছে।

চট্টগ্রামে পৌঁছার পর রোগীকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে এবং রোগীর স্বজন ও গাড়িচালককে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে বলে জানান চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার।

যাচাই করে নিশ্চিত হওয়া গেছে রোগীর নাম বখতিয়ার (৪৯) তিনি চট্টগ্রাম এর গোলাম আলী নাজির পাড়া, আমীর আলী খলিফার বাড়ি তে বসবাস করেন । প্রতিবেশীদের দেয়া তথ্য অনুযায়ী ২০ তারিখ তিনি ঢাকায় করোনা পজেটিভ শনাক্ত হন এবং ২১ তারিখে তার শ্যালক, শ্যালকের বন্ধু এবং ড্রাইভার সহ পালিয়ে চট্টগ্রাম আসেন।স্থানীয়রা খবর পেয়ে পুলিশের সহায়তায় তাকে আটক করেন পরে রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিকাল ৪ টায় ভর্তি করা হয়েছে এবং বাকি ৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে এলাকাটি সম্পূর্ণ লক ডাউন না হওয়াতে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে সাধারণের চলাচলের উপর কঠোর নজরদারি করার বিনীত অনুরোধ জানিয়েছেন প্রতিব‌েশিরা।

তথ্যসূত্রঃ মো: জোবায়ের হামজা
নিজস্ব প্রতিবেদক/ বেনজির জাহাঙ্গীর নুয়েল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।