মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

নিহতদের মধ্যে দুই জন চিকিৎসক : চকবাজার অগ্নিকাণ্ড

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১:৩৯ · ২ মিনিটে পড়ুন
নিহতদের মধ্যে দুই  জন চিকিৎসক : চকবাজার অগ্নিকাণ্ড
লেখার আকার

২১ শে ফেব্রুয়ারি,২০১৯ , বৃহস্পতিবার ।

গতকাল চকবাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে নিহত ৭০ জনের মধ্যে রয়েছেন দুই জন চিকিৎসক।

নিহত দুইজন হলেন  ডা.  ইমতিয়াজ ইমরোজ রাশু এবং  ডা. মোঃ আশরাফুল হক ।
তারা দুজনই বাংলাদেশ ডেন্টাল কলেজের ১৯ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন । কিছুদিন আগেই পাশ করেই তারা চকবাজারের একটি চেম্বারে কর্মরত ছিলেন।
গতকাল সেখানে কর্মরত অবস্থাই তারা প্রান হারান ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

 

মূলত, বুধবার রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে হঠাৎকরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জানা গেছে আশেপাশের কোন পিকাপের সিএনজি সিলিন্ডার ফেটে গিয়ে আগুনের সুত্রপাত ঘটে এবং ঘটনার ৯ ঘণ্টা  পরও  পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। অগ্নি নির্বাপক বাহিনীর  প্রায়  ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ  করেছে এবং সকালে হেলিকপ্টারের সাহায্য পানি ছেটানোর পর থেকে আগুন অনেকটা নিভে এসেছে।

অগ্নিকাণ্ডে আহত এবং নিহত সকলকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। সেখানে  চিকিৎসকেরা নিরলসভাবে আহত  ব্যক্তিদের কে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন । এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০ জন । তবে সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন  ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ ।

উদ্ধারকাজ একদম শেষ না  হওয়া পর্যন্ত হতাহতের পুরোপুরি সংখ্যা জানা যাবে না ।

 

ট্যাগ:চকবাজার
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।