মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করলো কর্ণেল মালেক মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ১০:১৬ · ২ মিনিটে পড়ুন
নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করলো কর্ণেল মালেক মেডিকেল কলেজ
লেখার আকার

২৪ জানুয়ারি , ২০২০

মানিকগঞ্জ জেলার জয়রায় নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলো মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ। শুক্রবার বেলা ১১ টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন মেডিকেল কলেজটির একাডেমি ভবন, ছাত্র ছাত্রীদের পৃথক হোস্টেল উদ্বোধন করেন।

২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে। জনগণের ট্যাক্সের টাকায় মেডিকেল কলেজের স্থাপনা যেমন গড়ে উঠছে তেমনি ট্যাক্সের টাকায় শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যয় হচ্ছে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে ভালোমনের ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে হবে। সেবার মন-মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।”

মেডিকেল কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানের সভাপতিত্বে নবীন-বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার শিশির রঞ্জন দাস, ২য় ব্যাচের শিক্ষার্থী ওলী আহমেদ এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান মুন।

মন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে সারাদেশে মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্য সেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিকেল কলেজগুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া রয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজকে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশের হাসপাতালগুলোতে পাবলিক টয়লেট নির্মাণসহ পুরনো ৮টি মেডিকেল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে সরকারীভাবে অনুমোদিত নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে অন্যতম একটি হল মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলায় অবস্থিত কর্ণেল মালেক মেডিকেল কলেজ। কলেজটি মেডিসিন অনুষদের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। ৫১ জন শিক্ষার্থী নিয়ে ২৬ জানুয়ারি ২০১৫ সালের এটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। এটি মানিকগঞ্জ নার্সিং কলেজ থেকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম শুরু করে।

প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।