মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

রংপুর মেডিকেল কলেজের সেচ্ছাসেবী সংগঠন স্পন্দনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ১০:০০ · ২ মিনিটে পড়ুন
রংপুর মেডিকেল কলেজের সেচ্ছাসেবী সংগঠন স্পন্দনের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী
লেখার আকার

২৪শে জানুয়ারি, শুক্রবার, ২০২০

 

রংপুর মেডিকেল কলেজের চতুর্থতম বর্ষে পদার্পনকারী এমবিবিএস ও বিডিএস এর কিছু শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্পন্দন’।
“মানবতার সেবায় আমরা বদ্ধপরিকর” স্লোগানকে বুকে ধারন করা সংগঠনটির শিক্ষার্থীরা তাদের সংগঠনের উদ্দেশ্যসমূহ কে বাস্তবে রূপ দিতে সর্বদাই তৎপর।

মানবতার সেবায় এগিয়ে আসা এসব সেচ্ছাসেবী কর্মীরা তাঁদের ৫ম কার্যক্রম সুসম্পন্ন করলো আজ।
২৪ শে জানুয়ারি শুক্রবার রংপুরের বদরগন্জ উপজেলার আসমতপুর গ্রামের ৫০ জন অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম শেষ হয়।এতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মিনহাজুল কাদির,সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠালগ্ন থেকে সেচ্ছায় কাজ করে যাওয়া সহ-সভাপতি এ এস এম মারুফ।প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আরোও ছিলেন তাহমিদুর রহমান নিলয়,মহিবুল্লাহ,রিফাত আরা সুপ্তি,রুকাইয়াৎ রহমান ইক্বরা,ইমু,নুসরাত।

অত্র এলাকার ইউপি সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভাপতি মিনহাজুল কাদির বলেন সকলের সহায়তায় আমাদের সংগঠনটি অনেকদূর এগিয়ে যাবে একদিন এবং সেচ্ছাসেবার এই ধারা অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন ‘এসব মানুষদের সাহায্যের হাত বাড়ানোর সময় তাঁদের যে ভালোবাসা পাই এটাই আমাদের কাজ করার শক্তি যোগায়’।আমরা এখানে নিজেদের অর্থায়নে এসব কাজ করে থাকি,সেচ্ছাসেবী সবাই রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী, এদের বাইরেও অনেকে আছেন যারা আমাদের কার্যক্রমে বিভিন্নভাবে সাহায্য করে থাকে।এরকম মানবসেবামূলক কাজে তাঁদের সাহায্য বরাবরের মতনই প্রত্যাশা করি।

উল্লেখ্য এর আগে স্পন্দন বন্যায় ত্রাণ বিতরণ,শীতে শীতবস্ত্র বিতরণ,এতিম পথশিশুদের মাঝে খাবার বিতরণ,লেখাপড়ার সামগ্রী বিতরণ মূলক কাজ করে এসেছে।

তথ্যসূত্র
আবদুল্লাহ আল মামুন

প্ল্যাটফর্ম
নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।