মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ · ৭ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

নিউরোসায়েন্সের অনাকাঙ্ক্ষিত ঘটনার নেপথ্যে থাকা গুরুদাস মন্ডলের বদলি বাতিল

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩৩ · ২ মিনিটে পড়ুন
নিউরোসায়েন্সের অনাকাঙ্ক্ষিত ঘটনার নেপথ্যে থাকা গুরুদাস মন্ডলের বদলি বাতিল
লেখার আকার

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা থেকে বদলি করে আবারও রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নিয়ে আসার প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। তবে যাকে ঘিরে এই আন্দোলন এবং পরিচালকের পদত্যাগ- এবার সেই ডা. গুরুদাস মন্ডলের বদলিও বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার গত ১১ ফেব্রুয়ারির ৪৫.০০.০০০০.১৪৭.১৯.০০২.২৪.১৫৬ নং স্মারকে ডা. গুরুদাস মন্ডল (৪৩৬৬৬), সহযোগী অধ্যাপক, নিউরোলজি, মেডিকেল কলেজ, পাবনা-কে সহযোগী অধ্যাপক, নিউরোলজি, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা সংযুক্ত হিসেবে নাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতাল, ঢাকায় বদলি/পদায়ন আদেশে তার সংশ্লিষ্ট অংশটুকু এতদ্দ্বারা বাতিল হলো।’

চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তবে সম্প্রতি তাকে আবারও নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এর প্রেক্ষিতে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ৪০২ নম্বর রুমে জরুরি বৈঠকে বসেন চিকিৎসকরা। এসময় হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী ও আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা চালায়। অভিযোগ উঠে হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত। এরপর কর্মবিরতি দিয়ে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।