মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

করোনায় নারীর মৃত্যু, নারায়নগঞ্জের রসুলবাগ এলাকা লকডাউন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ এপ্রিল ২০২০, ১২:২৯ · ২ মিনিটে পড়ুন
করোনায় নারীর মৃত্যু, নারায়নগঞ্জের রসুলবাগ এলাকা লকডাউন
লেখার আকার

০৩ এপ্রিল,২০২০ ইং

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একটি এলাকা লকডাউন করেছে প্রশাসন।

জেলায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর (৫০) মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার জাপাল সোপ কারখানা থেকে রসুলবাগ মোড় পর্যন্ত সড়কটি লকডাউন করে দেওয়া হয়। ফলে এ সড়কের দুই পাশে সবকিছু বন্ধ থাকবে। লোকজন বাড়ি থেকে বের হতে পারবে না। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

গত ৩১ মার্চ বন্দরের ২৩ নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় বসবাস করে আসা ওই নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মৃত্যুর পর তার রক্তের নমুনা সংগ্রহ করলে রিপোর্টে করোনা পজেটিভ ফলাফল আসে। এর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল।

করোনা সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কুর্মিটোলায় প্রেরণ করেন।পরে সেখানে তিনি মারা গেলে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে।

মারা যাওয়ার পর ওই নারীকে ওই দিনই (৩১ মার্চ) স্থানীয় কবরস্থানে স্বাভাবিক প্রক্রিয়ায় দাফন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে রিপোর্ট পজেটিভ হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৩ নং ওয়ার্ডের রসুলবাগ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন ঘোষণাকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার, নারায়ণগঞ্জ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, আইইডিসিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও শুক্লা সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ জানান, শুক্রবার ওই নারীর পরিবার ও আশেপাশের লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।

নিজস্ব প্রতিবেদক /আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।