মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নারায়ণগঞ্জে চালু হলো ৩০০ শয্যার পূর্ণাঙ্গ করোনা ইউনিট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১:৪৭ · ২ মিনিটে পড়ুন
নারায়ণগঞ্জে চালু হলো ৩০০ শয্যার পূর্ণাঙ্গ করোনা ইউনিট
খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতা, নারায়ণগঞ্জ। ছবিঃ সংগৃহীত
লেখার আকার

প্ল্যাটফর্ম রিপোর্ট

 

 মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ :

 

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে করোনা ইউনিট হিসেবে ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। রাজধানী ঢাকার পরে এটি দেশের দ্বিতীয় পূর্ণাঙ্গ করোনা চিকিৎসা হাসপাতাল।

খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, নারায়ণগঞ্জ। ছবিঃ সংগৃহীত

ইতিমধ্যে, করোনা আক্রান্ত রোগীদের আউটডোর সেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সীমিত কিছু কার্যক্রম শুরু করা হয়েছে। লিমিটেড আউটডোর সার্ভিস নামক এ সেবা সুব্যবস্থা শুধুমাত্র করোনা আক্রান্ত রোগীরাই পাবেন।

গতকাল সোমবার, বেলা ১১ টা থেকে হাসপাতালের কার্যক্রম শুরু হয় বলে জানা গিয়েছে। তিনটি শিফটে বিভক্ত হয়ে মোট তিনজন ডাক্তার ও ছয়জন নার্স, ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করবেন। তাছাড়াও হাসপাতালটিতে চলছে করোনা আইসোলেশন ইউনিট প্রস্তুতির কাজ। আগামী ১০-১৫ দিনের মধ্যেই এ কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপপরিচালক ডা. গৌতম রায়।
তিনি জানান, গতকাল সকাল থেকেই হাসপাতালে করোনা রোগীদের সীমিত আকারের সেবা প্রদান করা হচ্ছে। এখানে কোনো স্যাম্পল নেয়া এবং টেস্ট করা হচ্ছেনা। এখান থেকে শুধুমাত্র তাদেরকে আউটডোরে বিভিন্ন চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হবে এবং পরবর্তীতে বিশেষ জরুরি প্রয়োজনে ঢাকায় পাঠানো হবে।

তিনি আরো জানান, ৩০০ শয্যার ৫ শয্যায় চিকিৎসা সেবা শুরু হলেও সেখানে ভেন্টিলেটর না থাকায় উন্নত চিকিৎসা দেয়া এখনো সম্ভব নয়। এজন্য রোগীদের জরুরি অবস্থা দেখা দিলে তাদেরকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হবে। গত ১১ এপ্রিল, ঢাকা থেকে একটি বিশেষ টিম এসে সব পরিকল্পনা করে দিয়ে গেছেন। সে অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় রেখে দ্রুত কাজ করা হচ্ছে। ইতিমধ্যে, এখানে ১০ টি আইসিইউ এর সঙ্গে ভেন্টিলেশন সম্পন্ন শয্যা ও ৪০ টি পৃথক শয্যার ব্যবস্থা করা হয়েছে। আলাদা আইসোলেশন হাসপাতাল করার লক্ষ্যে প্রায় সম্পূর্ণ হাসপাতাল ভবনটিতেই কাজ চলছে বলে তিনি জানান।

অপরদিকে, নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চালু করা হয়েছে ফ্লু কর্ণার৷ এখানে শুধুমাত্র জ্বর, সর্দি-কাশি সহ অন্যান্য করোনা উপসর্গের রোগীদের চিকিৎসা দেয়া হবে। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়  এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রবিবার রাত সাড়ে দশটা থেকে এখানে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ থেকে নারায়নগঞ্জে এখন পর্যন্ত শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ৭৭ জন যার মধ্যে মারা গিয়েছেন ১০ জন।

নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।