মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার অনুমতি পেল ইউএস-বাংলা মেডিকেল কলেজ

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১০:২০ · ১ মিনিটে পড়ুন
নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার অনুমতি পেল ইউএস-বাংলা মেডিকেল কলেজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা অনুমতি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইউএস-বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতর এই অনুমতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বিভাগ।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন জানান, স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিঅার এর অনুমতিক্রমে ইউএস-বাংলা হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় কাঞ্চন এলাকায় করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ, ল্যাবরেটরি ও আইসোলেশন সেন্টার নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সার্বিক সহায়তা করছে। ইতিমধ্যে পিসিঅার মেশিন, ভেন্টিলেটর সহ যাবতীয় সরঞ্জাম আনা হয়েছে ও ল্যাব স্থাপনের কাজ চলছে। আগামী চার পাঁচ দিনের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।