মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চিকিৎসকদের বিনামূল্যে ইফতার ও সেহরি পৌঁছে দিচ্ছে Group Of Doctors

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ১:০১ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের বিনামূল্যে ইফতার ও সেহরি পৌঁছে দিচ্ছে Group Of Doctors
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ২৮ শে এপ্রিল , ২০২০ খ্রিস্টাব্দ

করোনা মহামারীতে সংক্রমণের উচ্চ ঝুঁকি নিয়ে বিভিন্ন হাসপাতালে দিন রাত কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। এছাড়াও অনেকেই আছেন কোয়ারেন্টাইনে। রমজান মাসের আগমনে সারাদিন রোজা রেখে সেবা দিয়ে যাওয়া এই মহৎ চিকিৎসকদের ও কোয়ারেন্টাইনে থাকা চিকিৎসকদের বিনামূল্যে ইফতার ও সেহরি পৌঁছে দিচ্ছে চিকিৎসকদের ই সংগঠন “Group Of Doctors”। পহেলা রমজান থেকেই তাঁদের বিনামূল্যে ইফতার ও সেহরি পৌঁছে দেয়ার এই কার্যক্রম শুরু হয়। Group Of Doctors এর সমন্বয়ক ডা. সোহান তাঁদের এই কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২৭শে এপ্রিল লিখেন- ” Group Of Doctors এর পক্ষ থেকে আজ মিটফোর্ড হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকা ৪৩ জন ইন্টার্ন ডাক্তারের কাছে বিনামূল্যে ইফতার সামগ্রী পৌঁছে গেছে। সেহরীও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ্।আগামীকাল থেকে ৬০ জন ইন্টার্ন চিকিৎসকের ইফতার ও সেহরি বিনামূল্যে আমরা পৌঁছে দিব। প্রাথমিকভাবে ১০ রোজা পর্যন্ত মিটফোর্ডের জন্য আমরা এই কার্যক্রম চালু রাখছি। প্রয়োজনে পুরো ৩০ রোজাতেই তাদের ইফতার ও সেহরিতে আমাদের পাশে পাবে। মিটফোর্ড ছাড়াও আজ ঢাকার ৫৯ জন ডিউটি ডাক্তারের কাছে ইফতার পৌঁছে দিতে পেরেছি আমরা।”

Group Of Doctors এর ফেসবুক পেইজ হতে জানা যায়-

চিকিৎসকদের পাশে চিকিৎসকদের ই সংগঠন Group of Doctors এর এমন উদ্যোগের প্রশংসা করছেন অনেকেই। উল্লেখ্য, কোভিড-১৯ পরিস্থিতিতে দেশে লকডাউন ঘোষণার পর থেকেই বিভিন্ন হাসপাতালে ডিউটিরত চিকিৎসকদের খাবার পৌঁছে দিচ্ছে সংগঠনটি।

Group Of Doctors এর ফেসবুক পেইজের লিঙ্ক: https://www.facebook.com/GODofficials/

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।