মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

নাটোরে হাসপাতালের নিজ কক্ষ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৪ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

নাটোরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত জনসেবা হাসপাতাল থেকে এর মালিক ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

ডা. আমিরুল ইসলাম নাটোর জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আহ্বায়ক এবং ক্লিনিক মালিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাসপাতালের কর্মচারী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কর্মচারীরা ডা. আমিরুল ইসলামের কক্ষে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। দুপুর গড়িয়ে গেলেও তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা কক্ষের মেঝেতে ডা. ইসলামের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগহ করেছেন।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, “প্রাথমিক তথ্য বিশ্লেষণে আমাদের মনে হচ্ছে ডা. আমিরুল ইসলাম ওই রুমেই ঘুমিয়েছিলেন এবং এখানেই তিনি নৃশংসতার শিকার হয়েছেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং তার গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও তার শরীরের একটি অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রযুক্তিগত বিষয়গুলো খতিয়ে দেখছি এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করেছি।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।