মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

নবজাতকের মৃত্যুতে অবহেলার অভিযোগ তুলে চিকিৎসককে মারধর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ জুলাই ২০২৬, ৪:৫৮ · হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬ · ২ মিনিটে পড়ুন
নবজাতকের মৃত্যুতে অবহেলার অভিযোগ তুলে চিকিৎসককে মারধর
লেখার আকার

রবিবার, ১২ জুলাই, ২০২৬

নাটোরে সদ্য ভুমিষ্ট এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে নাটোর মা ও শিশু সদনের চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পৌর শহরের আলাইপুর এলাকায় মা ও শিশু সদনে এই ঘটনা হয়।পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

প্রসূতি রুমি জানান, শনিবার পেটে ব্যথা নিয়ে মেটারনিটি হাসপাতালে এলে তারা আলটাসনোগ্রাফি এবং অন্যান্য পরীক্ষা করে জানান, রোগীর সিজারিয়ান অপারেশন দরকার। কিন্তু তারা সিজারিয়ান অপারেশন করতে অপারগতা প্রকাশ করে বাড়ি ফিরে যান। এরমধ্যে বাড়ি গিয়ে পেটের ব্যথা বাড়লে রবিবার (১২ জুলাই) সকালে বৃষ্টির মধ্যেই তারা মেটারনিটি হাসপাতালে আসেন। সেখানে তাদের জোরাজোরিতে নরমালে বাচ্চা প্রসব করানো হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমানের বরাতে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের বাবু হোসেনের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রুমি বেগমকে নাটোর মা ও শিশু সদনে ভর্তি করা হয়। পরে রুমি বেগমের প্রসব যন্ত্রণা শুরু হলে চিকিৎসক জানান শিশুটি অপরিপক্ক এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় পেটের মধ্যে রয়েছে। পরে দ্রুত স্বাভাবিক প্রসব করানো হয়। ভুমিষ্ট নবজাতকের শরীরে অক্সিজেন সমস্যা থাকায় নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রোগীর স্বজনরা নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। এই সংবাদ পেয়ে নবজাতকের স্বজনরা উত্তেজিত হয়ে মা ও শিশু সদনে গিয়ে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা করার পাশাপাশি জানালার ও টেবিলের কাঁচ ভাঙচুর করে।

মেটারনিটি হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, তিনি হাসপাতালে ছিলেন। যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের জোরাজোরিতে নরমাল ডেলিভারি করানো হয়েছিল। প্রসূতির স্বজনদের অভিযোগ সঠিক নয়।

প্ল্যাটফর্ম টুডে/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।