বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেশেই হচ্ছে আন্তর্জাতিক মানের মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি

শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারিতে সার্জনদের দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনব্যাপী ‘মিনিমালি ইনভেসিভ স্পাইন এন্ড ক্যাডাভারিক সার্জারি’ ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। এখানে বিদেশ থেকে আসা আন্তর্জাতিক মানের চিকিৎসক ডা. থিনেশ কুমারান, ডা. মার্ক ট্যান, ডা. ওয়েনি ইয়েপ নিউরোসার্জনদের এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেবেন। এতে করে বাংলাদেশ মিনিমালি ইনভেসিব স্পাইন সার্জারি আরও সামনে এগিয়ে যাবে বলে মনে করছেন আয়োজকরা। আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) আরম্ভ হওয়া এ ওয়ার্কশপ চলবে কাল পর্যন্ত।

এই প্রোগ্রামের আয়োজক কমিটির চেয়ারম্যান ড. জাহিদ রায়হানের ভাষ্য, “নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণকে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির সুযোগ পাইয়ে দেওয়ার জন্যই এই কর্মসূচির আয়োজন। মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি একটি ভরসাযোগ্য ও আধুনিক চিকিৎসা পদ্ধতি, যা রোগীদের জীবনযাত্রাকে আরও সহজ ও সুন্দর করে তুলতে পারে।”

বাংলাদেশসহ সারা বিশ্বেই মেরুদণ্ডের রোগ একটি অন্যতম স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশে মেরুদণ্ডের রোগের প্রাদুর্ভাব ক্রমবর্ধমান। এর মধ্যে বয়স্ক মানুষের পাশাপাশি তরুণদেরও মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৪০-৫০% লোক মেরুদণ্ডের ব্যথা বা সমস্যায় ভুগছেন। মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা যেমন ডিস্কের সমস্যা, স্নায়ু চেপে যাওয়া ইত্যাদি অত্যন্ত সাধারণ। ৫০ বছর বা তার বেশি বয়সী ৬০-৭০% লোক মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ১০-১৫% প্রাপ্তবয়স্ক মানুষ ডিস্কের সমস্যায় আক্রান্ত হন।

ব্যাক পেইন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সাধারণ মেরুদণ্ড রোগগুলোর মধ্যে একটি। এতে শ্রমজীবী মানুষ, গাড়িচালক, বসে কাজ করা অফিস কর্মীরা বেশি আক্রান্ত হন। তবে সাধারণত টিউমার, আঘাতজনিত সমস্যার কারণে সার্জারির প্রয়োজন পড়ে। দেশে সাধারণত মেরুদণ্ডের ওপেন সার্জরি প্রচলিত থাকলেও আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি (এমআইএসএস) এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিটি রোগীদের জন্য একদিকে যেমন দ্রুত নিরাময় নিশ্চিত করে, তেমনি অপারেশনের জটিলতা কমায়।

 

উল্লেখ্য যে, মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি হলো একটি অত্যাধুনিক স্পাইন সার্জারি পদ্ধতি যেখানে ছোট কাটা দিয়ে স্পাইন অপারেশন করা হয়। এতে রোগী কম ব্যথা অনুভব করেন এবং হাসপাতাল থেকে দ্রুত ছুটি নিতে পারেন। এই পদ্ধতিতে সাধারণত লেজার, ছোট ক্যামেরা এবং বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, যা অস্ত্রোপচারের মাধ্যমে মেরুদণ্ডের সমস্যাগুলোর সমাধান করে।

মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারির সুবিধাসমূহ :

১. কম আঘাত ও ক্ষত : ছোট কাটা হওয়ায় রোগীর শারীরিক আঘাত কম হয়।

২. দ্রুত পুনরুদ্ধার : দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয় না, ফলে কর্মক্ষেত্রে ফিরতে সময় লাগে কম।

৩. কম ব্যথা ও রক্তক্ষরণ : পুরোনো পদ্ধতির তুলনায় ব্যথা ও রক্তক্ষরণ কম হয়।

৪. কম ইনফেকশন ঝুঁকি : ছোট কাটা এবং আধুনিক যন্ত্র ব্যবহার হওয়ায় ইনফেকশনের সম্ভাবনা অনেক কম।

মেরুদণ্ডের অপারেশন নিউরোসার্জনরা সবসময়ই করে আসছে। পূর্বে বড় করে কেটে করা হতো। কিন্তু বর্তমানে মিনিমালি ইনভেসিব স্পাইন সার্জারি বাংলাদেশে চলমান।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।