মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

দুর্যোগকালীন সময়ে এগিয়ে এলেন দুই বাংলার লেখকরা

Platformপ্রকাশ: ২৩ মে ২০২০, ৪:১৬ · ২ মিনিটে পড়ুন
দুর্যোগকালীন সময়ে এগিয়ে এলেন দুই বাংলার লেখকরা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ মে ২০২০, শনিবার:

দেশে কোভিড-১৯ সংক্রমণের কারণে সাধারণ ছুটি কার্যকর হওয়ার পর থেকে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে দেশের বিশাল এক জনসংখ্যা। হয়ে পড়েছে কর্মহীন। ঘূর্ণিঝড় “আম্পান” এর আঘাতেও ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী এলাকার মানুষ। সেই কর্মহীন অসহায় দরিদ্রদের সাহায্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।

চলমান এই দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত দেশের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এবারে এগিয়ে এসেছেন দুই বাংলার লেখন, কবি ও কথা সাহিত্যিকরা। প্রায় ৮৩ জনের লেখা নিয়ে ইদ উপলক্ষে প্রকাশ হয়েছে অনলাইন ম্যাগাজিন “অত্রিক”।
এই মূহুর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক সাদাত হোসাইন যেমন অত্রিকের জন্য লিখেছেন, তেমনই লিখেছেন ওপার বাংলার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তও। আছে ওবায়েদ হক, কাসাফাদ্দৌজা নোমান, ইশতিয়াক আহমেদ, নাজিম উদ দৌলা, জয়নাল আবেদীন, কিশোর পাশা ইমন, সৈয়দ নাজমুস সাকিব, মেহেদী হাসান মুন, মাহরীন ফেরদৌস, তানভীর মেহেদী, সোহাইল রহমান সহ আরও অনেকের লেখা। ৩২৯ পৃষ্ঠার বিশাল এই ম্যাগাজিনে ঠাঁই পেয়েছে ১৪টি কবিতা, ৫টি ফিচার, ৫টি হরর গল্প, ১৩টি রম্য গল্প, ১২টি থ্রিলার সহ মোট ৫২টি গল্প।

জনপ্রিয় রম্যলেখক সোহাইল রহমানের উদ্যোগে প্রকাশ হয়েছে এই বিশেষ ম্যাগাজিন। সর্বনিম্ন ৫০ টাকা ডোনেশনের মাধ্যমে সংগ্রহ করা যাবে অত্রিকের অনলাইন ভার্সন। ডোনেশনের সমস্ত টাকা ব্যয় হবে করোনা ও আম্পানে ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় দরিদ্রদের সহযোগিতায়।

ম্যাগাজিন বিপণন ও ত্রাণ পরিচালনার সমগ্র কাজ পরিচালনা করছে Lighter Youth Foundation।
ফাউন্ডেশনের ফেসবুক পেজে যোগাযোগ করার মাধ্যমে সংগ্রহ করা যাবে “অত্রিক” এর পিডিএফ ফাইল।

বর্তমান দুর্যোগময় সময়ে হাসপাতালে যেমন সেবা দিয়ে যাচ্ছেন সম্মুখযোদ্ধা চিকিৎসকবৃন্দ, ঠিক তেমনিভাবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চেষ্টা করছে ক্ষতিগ্রস্তদের সেবায় কাজ করে যেতে।

ম্যাগাজিনটি অর্ডার করতে- lighterbd.org

নিজস্ব প্রতিবেদক – ফিরদাউস আলম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।