মঙ্গলবার, ১১ আগষ্ট, ২০২৬
দালালদের দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার শিকার হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ আগষ্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কক্ষের বাইরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দালালদের দৌরাত্ম্য টিকিয়ে রাখার পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিলো। এর মধ্যে ৪র্থ শ্রেণির এক কর্মচারীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বদলীর আদেশ দেয়া হলে তা বাতিল করার জন্য হাসপাতালের পরিচালক একাধিকবার মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন।
পরিচালকের পদত্যাগের দাবিতে ডাক্তার ও শিক্ষার্থীরা তাঁর কক্ষে গিয়ে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কথা বলা শুরু হওয়ার আগেই পরিচালকের নির্দেশে ৪র্থ শ্রেণির শত শত কর্মচারী সেখানে এসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে প্ল্যাটফর্ম টুডের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
