মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ডেন্টাল

দাঁতের সমস্যাঃ কোন সমস্যায় কোন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ জুলাই ২০১৭, ১:০৬ · ২ মিনিটে পড়ুন
দাঁতের সমস্যাঃ কোন সমস্যায় কোন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন
লেখার আকার

মুখ ও দাঁতের রোগে জীবনে কখনো ভোগেননি এমন কাউকে পাওয়া সত্যি দুষ্কর। তারপরেও সময়মত চিকিৎসা করানোর ব্যাপারে আমাদের সবার মাঝে এক ধরনেরর উদাসীনতা দেখা যায়। ফলে সাধারণ রোগ ই পরবর্তীতে জটিল আকার ধারন করে যার চিকিৎসা বেশ ব্যয়বহুল, সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই নিয়মিত একজন বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল সার্জন দিয়ে মুখ ও দাঁত পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে নেয়াটা জরুরী।

যদিও আমাদের অনেক ডাক্তার ভাইবোন ও মুখ ও দাঁতের সমস্যায় আক্রান্ত, তবুও তাদের মধ্যে একইরকম গাফলতি দেখা যায়। সবচেয়ে দুঃখের বিষয় ডেন্টিস্ট্রি এবং এর ব্রাঞ্চগুলোর ব্যাপারে অন্যান্য ডাক্তার ভাইবোনদের স্পষ্ট ধারনা না থাকা। এ ব্যাপারে আমি মনে করি ডেন্টাল সার্জনদের দায়বদ্ধতা ই সর্বাধিক। তাই সবার জ্ঞাতার্থে ডেন্টিস্ট্রির ব্রাঞ্চগুলোর ব্যাপারে কিছুটা ধারনা দেয়ার চেষ্টা করছি।

জেনারেল ডেন্টিস্ট (বিডিএস ডিগ্রিধারী) গণই যেকোনো দেশে সর্বাধিক ডেন্টাল চিকিৎসা সেবা দিয়ে থাকেন। স্কেলিং থেকে শুরু করে ফিলিং, আরসিটি, ক্যাপ, এক্সট্রাকশন, মাইনর ওরাল সার্জারি সব ধরনের চিকিৎসা ই তারা করেন।

তবে জটিলতর চিকিৎসার জন্য অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিৎ। বাংলাদেশে বর্তমানে ডেন্টিস্ট্রিতে পোস্ট গ্র‍্যাজুয়েশন(এমএস/এফসিপিএস) সমাপ্তি সাপেক্ষে নিম্নোক্ত ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া সম্ভব।

১/ পেডিয়াট্রিক ডেন্টিস্ট
এরা বাচ্চাদের দাঁতের(দুধদাঁত) যত্ন, সুরক্ষা ও চিকিৎসা, প্রভৃতি দিয়ে থাকেন।

২/ অর্থোডন্টিস্ট
আঁকাবাঁকা, উঁচুনিচু, ফাকা দাঁত সুবিন্যস্ত ও সুন্দর করেন।

৩/ কনজারভেটিভ ডেন্টিস্ট ও এন্ডোডন্টিস্ট
দাঁতের ফিলিং, রিশেপিং, রুট ক্যানেল চিকিৎসা ইত্যাদি দিয়ে থাকেন।

৪/ ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
আক্কেল দাঁতের সমস্যা,মুখমণ্ডল ও চোয়ালের ফ্র‍্যাকচার, সিস্ট, টিউমার, ক্যান্সার, ঠোট ও তালু কাটা, চোয়ালের হাড় বাঁকা সহ মুখমণ্ডলের যাবতীয় রিকন্সট্রাক্টিভ সার্জারি করে থাকেন।

৫/প্রস্থোডন্টিস্ট
দাঁত ও মাড়ির আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপন, ক্যাপ, ব্রিজ, ডেন্টাল ইমপ্ল্যান্ট , ইত্যাদি করেন।

হাসুন, সুস্থ্য থাকুন, সুন্দরভাবে বাঁচুন।

 

……

ডাঃ রায়হানুল আরেফীন
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ডেন্টালের বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের ৫টি বিষয়ে এমডি কোর্স শুরুর সিদ্ধান্ত

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ এ বছরই চালু হতে যাচ্ছে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল সাইন্সের পাঁচটি বিষয়ে তিন বছরের এমডি কোর্স। গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ে ডেন্টাল ফ্যাকাল্টির বেসিক ৫টি বিভাগে প্রতিবছর…

১৫ সেপ্টেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল বিভাগ চালু

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ৭ জুলাই, ২০২১ গতকাল ৬ জুলাই, ২০২১, রোজ মঙ্গলবারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খোলা হলো "ডেন্টাল বেসিক এন্ড প্যারাক্লিনিক্যাল" ডিভিশন। কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং -৬২৭৬) ৩১/০৫/২১ তারিখে…

৭ জুলাই ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।