রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দরিদ্রদের পাশে মনসুর আলী মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীরা

০৫ এপ্রিল, ২০২০: ‘করোনা ভাইরাস’ বর্তমান সময়ের সবচেয়ে বড় আতঙ্কের নাম। এর অসম ব্যাপ্তির কারণে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। মানুষ তার স্বাভাবিক কাজকর্মের বিপরীতে একপ্রকার বন্দী অবস্থায় দিন পার করছে। তবে সবচেয়ে করুণ অবস্থা বিরাজ করছে দেশের দরিদ্র, সম্বলহীন, দিন এনে দিন খাওয়া মানুষগুলোর মধ্যে।

অসহায় মানুষগুলোর জন্য কিছু একটা করার তাগিদে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকরা প্রথমে নিজেদের ভিতর আলোচনা শেষে এদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।

তারই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ POOR FUND COVID-19 SMAMCH নামে একটি তহবিল খুলে শিক্ষার্থী ও চিকিৎসকদের থেকে অনুদান আহ্বান করা হয়। কলেজটির প্রাক্তন ও বর্তমান বিভিন্ন ব্যাচের গুটিকয়েক শিক্ষার্থী সেচ্ছাসেবী হিসেবে অর্থ সংগ্রহের দায়িত্ব নেয়। এত প্রতিকূল সময়ের মধ্যেও সকল ব্যাচের শিক্ষার্থীরা তাদের স্ব স্ব অবস্থানে থেকে অর্থ সাহায্য করার চেষ্টা করে।

তহবিলে আলাদা করে ৫০,০০০ টাকা সমমানের অর্থ সাহায্য দিয়ে বিশেষ অবদান রাখেন এসএম-০১ ও এসএম-০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

সবমিলিয়ে প্রায় ১২৮৪০০ টাকার মত অনুদান সংগ্রহ করা হয়।

গত ৪ঠা এপ্রিল শনিবার সকাল ১০ টায় ক্যাম্পাস প্রাঙ্গনে কলেজটির অধ্যক্ষ, পরিচালক (প্রশাসন) এবং হাসপাতাল পরিচালকের উপস্থিতিতে শিক্ষার্থীরা উক্ত অনুদানের সমপরিমাণ খাদ্যসামগ্রী গরীব, দিনমজুর ও বস্তিবাসীদের মাঝে বিতরণ করেন।

তাঁরা ২৩০ জন অসহায় মানুষকে প্রতিজনের জন্য ৫০০ টাকা সমপরিমান খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেট দিয়ছে। যার অন্তর্ভুক্তিতে ছিলো ৫ কেজি বিরি ২৮ চাল, ১ কেজি মুগ ডাল, ১কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০মিলি সয়াবিন তেল, ৫০গ্রাম মরিচ, ৫০ গ্রাম হলুদ ও ১টি সাবান।

এ সময় প্রতিষ্ঠানটির প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ডা. মাহবুবুল ইসলাম খন্দকার,
ডা. ফ্রোবেল চৌধুরী, ডা. লাকি, ডা.খন্দকার সোয়েব সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশৃঙ্খলা এড়াতে খাদ্যসামগ্রী বিতরণের সময় টোকেনের ব্যবস্থা করা হয় ও সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচি সম্পন্ন হয়।

এই উদ্যোগটির সমন্বয় ও বাস্তবায়নে সবচেয়ে বড় অবদান রাখেন ডা. মো. রাশেদ নিজাম। তাকে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন ডা. আতিকুর রহমান সজিব, ডা. সারোয়ার হুসাইন, ডা.কবির মোস্তফা, ডা.সমির দিপংকর, ডা. শাকিল, ডা. নাঈম, ডা. রাফাত ও ডা. ইমতিয়াজ গালিব প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।