মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে মন্ত্রণালয় বদ্ধপরিকর: ডা. সায়েদুর

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ৭:৩৪ · ২ মিনিটে পড়ুন
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে মন্ত্রণালয় বদ্ধপরিকর: ডা. সায়েদুর
লেখার আকার

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করতে স্বাস্থ্য মন্ত্রণালয় দিন রাত কাজ করে যাচ্ছে। এই আইন বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে তামাকপণ্যের উপর শক্তিশালী আইন প্রণয়নের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন্টি টোবাকো ক্লাব এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের স্মারকলিপি প্রদানকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, বাংলাদেশে তামাকপণ্যে ব্যবহারের ফলে মৃত্যুহার এতো বেশি যা আসলেই দুঃখজনক। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে যে কর আদায় হয় তা ঝালাই করে মানুষের স্বাস্থ্য উন্নয়নে কাজ করা হচ্ছে। আমরা তামাকপণ্যের কর পেয়ে থাকি প্রতি বছর ২২ হাজার কোটি টাকা, যা আমরা সকলেই জানি। কিন্তু বিভিন্ন গবেষণায় প্রমাণিত তামাকপণ্যে ব্যবহারের ফলে প্রতি বছর স্বাস্থ্য খাতে সরকারের খরচ হয় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা, যা আমাদের অজানা। তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করতে স্বাস্থ্য মন্ত্রণালয় দিন রাত কাজ করে যাচ্ছে এবং এই আইন বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর।

এদিকে স্মারকলিপি প্রদানকালে জানানো হয়, বাংলাদেশের প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৩৫.৩ শতাংশ মানুষ তামাক ও তামাকজাত পণ্য ব্যবহার করে থাকে। তামাক ব্যবহারজনিত রোগে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে থাকে (টোব্যাকো অ্যাটলাস ২০২০)। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের আর্থিক ক্ষতি (চিকিৎসা ব্যয় ও উৎপাদনশীলতা হারানোসহ) পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা (বাংলাদেশ ক্যানসার সোসাইটি, ২০১৮)। সার্বিকভাবে তামাক ব্যবহারের এই চিত্র বিপজ্জনক। এই পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করে আরও কঠোরভাবে প্রয়োগ করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এটিকে সংশোধন করা অত্যন্ত জরুরি।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।