মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ঢাকা ডেন্টাল কলেজে শেখ রাসেল স্মৃতি আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ৬:২৯ · ২ মিনিটে পড়ুন
ঢাকা ডেন্টাল কলেজে শেখ রাসেল স্মৃতি আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন
লেখার আকার

 ২৭ অক্টোবর, ২০১৯ 

গত ২৬ অক্টোবর, রোজ শনিবার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ মাঠে শুভ উদ্বোধন হলো শেখ রাসেল স্মৃতি আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্টের।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডাঃ খন্দকার মোশাররফ হোসেন, প্রস্থোডন্টিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ বোরহান উদ্দিন, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোর্শেদ আলম তালুকদার, সহকারী অধ্যাপক ডাঃ শ্যামল নন্দী, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ইকরামুল আহমেদ, অর্থোডন্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জামাল হোসেন সহ ঢাকা ডেন্টাল কলেজের চলমান সকল ব্যাচের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

টুর্নামেন্টে কলেজের চলমান  ৪টি ব্যাচ থেকে ৪টি, ইন্টার্ন ডাক্তারদের সমন্বয়ে একটি এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ১টি সহ মোট ৬টি টিম ‘ক’ ও ‘খ’ দুইটি গ্রূপে বিভক্ত হয়ে অংশ নেয়।

উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ডি৫৩ একাশদের বিপক্ষে মাঠে নামে ডি৫৫ একাদশ। কিন্তু খেলার শুরুতেই ডি৫৩ একাদশের জালে বল জড়িয়ে ডি৫৫ একাদশ তাদের শক্তিমাত্রার জানান দেয়। পরবর্তীতে ডি৫৩ একাদশ এক গোল শোধ করতে পারলেও খেলা শেষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

দিনের অপর ম্যাচে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত শক্তিশালী ডিডিসি লিজেন্ড একাদশের বিপক্ষে মাঠে নামে নবাগত ব্যাচের ডি৫৬ একাদশ। কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মাঝেই ডি৫৬ একাদশের খেলোয়াড়রা তাদের সুন্দর ফুটবলশৈলী ফুটিয়ে তুলে। খেলার প্রথমার্ধে ডিডিসি লিজেন্ড একাদশ দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে এসে ডি৫৬ একাদশ দুই গোল পরিশোধ করে খেলায় ফিরে আসে। পরিশেষে ২-২ গোলে খেলা সমাপ্ত হয়।

স্টাফ রিপোর্টার/মোঃ আহসান হাবীব ইরফান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।