মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

ঢাকাসহ সারা বাংলাদেশে সেনাবাহিনীর নতুন ৩০ টি ডিসপেনসারি উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ অক্টোবর ২০২৪, ৬:০৯ · ২ মিনিটে পড়ুন
ঢাকাসহ সারা বাংলাদেশে সেনাবাহিনীর নতুন ৩০ টি ডিসপেনসারি উদ্বোধন
লেখার আকার

বুধবার, ২ অক্টোবর , ২০২৪

ঢাকাসহ সারা বাংলাদেশে নতুন ৩০ টি ডিসপেনসারি উদ্বোধন করলেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সূত্রে জানা যায়, মঙ্গলবার (০১ অক্টোবর) ইসিবি চত্বরে স্থাপিত ঢাকা জেলার মেডিকেল ডিসপেনসারিতে উপস্থিত হয়ে এবং ভিডিও টেলিকনফারেন্সিংয়ের (ভিটিসি) মাধ্যমে বাকি ডিসপেনসারি উদ্বোধন করেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে ইতোমধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় ইতোপূর্বে স্থাপিত ৩১টি মেডিকেল ডিসপেনসারি পরিচালিত হচ্ছে।

সদ্য কার্যক্রম শুরু হওয়া ৩০টি ডিসপেনসারিসহ বর্তমানে মোট ৬১ টি জেলায় কার্যক্রম প্রসারিত হয়েছে

আইএসপিআর জানায়, এর মাধ্যমে অবসরপ্রাপ্ত ১ লাখ ৫৫ হাজার ২৬৪ জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি আরও সহজতর হবে।

অবশিষ্ট ৩টি জেলায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস) থেকে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবার প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে থাকেন।

এছাড়া সশস্ত্র বাহিনী কর্তৃক এ বিষয়ে আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্য ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনীপ্রধান।

এসময় অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলার বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা (ভিটিসির মাধ্যমে), সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: তাসনিম জান্নাত ইকরা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।